সোমবার ● ২ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়      ● হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার      ● বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম      ● আবারও সৌদিতে সতর্কতা জারি      ● আমিরাতের সড়কে প্রাণ হারালেন ২ বাংলাদেশি      ● ফের বাড়ল এলপি গ্যাসের দাম      ● হ্যালোইন ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে গুলিবর্ষণ, নিহত অন্তত ২৪      ● মহাপরিচালকের উদ্যোগে দায়িত্ব পালনকালে মৃত্যুবরণকারী আনসার ব্যাটালিয়ন সিপাহির ব্যাংকঋণ পরিশোধ      ● ক্যানসার থেকে রক্ষা পেতে পান করুন এই তিন পানীয়      ● দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি উস্কানি দিচ্ছে : সিলেটে রিজভী      ● প্রবাসীদের অধিকার রক্ষায় কুমিল্লায় মানববন্ধন, নির্যাতন-হয়রানি বন্ধের দাবি      ● হারামিয়া ইউপি চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন চান ফছিউল আলম রহিম      
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৭:২৪ পিএম আপডেট: ০২.১১.২০২৬ ৭:২৮ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সপ্তাহজুড়ে সমালোচনার মুখে থাকা কিলিয়ান এমবাপ্পে মাঠের পারফরম্যান্সে জবাব দিয়েছেন। তার পেনাল্টি থেকে করা গোলের পাশাপাশি জুড বেলিংহামের গোলে রেসিং সান্তান্দারকে ৩-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।

রোববার (১ নভেম্বর) প্রতিপক্ষের মাঠে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে রিয়াল। দলের হয়ে গোল করেন কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহাম ও ইয়ান দিওমান্দে। এই জয়ের মধ্য দিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ষষ্ঠ জয় তুলে নিল স্প্যানিশ জায়ান্টরা।

মাঠের বাইরেও গত কয়েক দিন আলোচনায় ছিলেন এমবাপ্পে। ব্যালন ডি’অর জিততে না পারার হতাশার পর চীনের সাবেক নেতা মাও সে তুংকে নিয়ে করা একটি ঠাট্টার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে পড়েন তিনি। পরে এ ঘটনায় ক্ষমাও চান ফরাসি তারকা। বিতর্কের জেরে চীনের রাষ্ট্রীয় টেলিভিশনে রিয়ালের এই ম্যাচসহ স্প্যানিশ লিগের কয়েকটি ম্যাচের সম্প্রচার স্থগিত করা হয়।

এদিকে লা লিগার শীর্ষস্থান ধরে রেখেছে বার্সেলোনা। শনিবার আলাভেসকে ৬-১ গোলে বিধ্বস্ত করে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে কাতালান ক্লাবটি। রিয়ালের এই জয়ের পরও শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে তাদের ব্যবধান তিন পয়েন্ট।

পয়েন্ট টেবিলে রিয়াল মাদ্রিদ রয়েছে তৃতীয় স্থানে। দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের চেয়ে মাত্র এক পয়েন্ট পিছিয়ে আছে তারা। টানা জয়ের ধারাবাহিকতা ধরে রেখে শীর্ষস্থান পুনরুদ্ধারের লড়াইয়ে থাকতে চাইবে লস ব্লাঙ্কোসরা।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close