মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● নাহিদার নেতৃত্বে এশিয়া কাপের দল ঘোষণা বাংলাদেশের      ● রাজধানীতে বাসে আগুনের ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করলেন রাশেদ      ● বিমানের দাম্মামগামী ফ্লাইট শুরু ৭ নভেম্বর      ● পুলিশের ঊর্ধ্বতন ৭ কর্মকর্তার বদলি      ● ভারতের চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘রইদ’      ● সুযোগটি হাতছাড়া করতে চাইনি : প্রিয়াঙ্কা চোপড়া      ● সৌদি আরব থেকে জমজমের পানি পাচারের চেষ্টা      ● ৩০ বছর পর হামে শিশুর মৃত্যু, জরুরি অবস্থা জারি নিউইয়র্কে      ● এভারেস্ট বেস ক্যাম্পের কাছে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১      ● রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী      ● ডেঙ্গুতে একদিনে ৬ জনের প্রাণহানি      ● দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুর পরিকল্পনা এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ      
নাহিদার নেতৃত্বে এশিয়া কাপের দল ঘোষণা বাংলাদেশের
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৭:০৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আইসিসি উইমেন্স ইমার্জিং নেশনস ট্রফিকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য এ টুর্নামেন্টে নতুন অধিনায়ক নাহিদা আক্তারের নেতৃত্বে খেলবে বাংলাদেশ।

আগামী ১০ নভেম্বর টুর্নামেন্টে অংশ নিতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল। সফরের আগে আজ নতুন অধিনায়কের নেতৃত্বে স্কোয়াড ঘোষণা করে বিসিবি।

নিগার সুলতানা জ্যোতি অধিনায়কের দায়িত্ব ছাড়ার পর নতুন করে নেতৃত্ব পেয়েছেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। তবে সাবেক অধিনায়ক জ্যোতিকে ১৫ সদস্যের দলেই রেখেছে ক্রিকেট বোর্ড। দলের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সোবহানা মোস্তারী।

বাংলাদেশ স্কোয়াড:
নাহিদা আক্তার (অধিনায়ক), সোবহানা মোস্তারী (সহ-অধিনায়ক), নিগার সুলতানা জ্যোতি, শারমিন আক্তার সুপ্তা, স্বর্ণা আক্তার, রিতু মনি, দিলারা আক্তার, রাবেয়া খান, দিশা বিশ্বাস, ফারিহা ইসলাম তৃষ্ণা, ফাহিমা খাতুন, জুয়াইরিয়া ফেরদৌস, জান্নাতুল ফেরদৌস সুমনা, সানজিদা আক্তার মেঘলা ও সাথী রানী।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close