প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৭:২৯ পিএম

সংগৃহীত ছবি
মৌলভীবাজারের কুলাউড়ায় প্রাইভেট কারের ধা'ক্কা'য় তানভির আহমদ (২১) নামে এক মোটরসাইকেল আরোহী নি'হ'ত হয়েছেন। তিনি জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের রাজাপুর গ্রামের সফায়ত আলীর ছেলে এবং কুলাউড়া সরকারি কলেজের শিক্ষার্থী।
৩ নভেম্বর মঙ্গলবার দুপুর আনুমানিক ২টার দিকে কুলাউড়া-বড়লেখা আঞ্চলিক মহাসড়কের উত্তর কুলাউড়া এলাকায় এ দু'র্ঘ'ট'না ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে বাড়িতে খাবার খেয়ে মোটরসাইকেলযোগে কুলাউড়া শহরের কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দেন তানভির। পথে উত্তর কুলাউড়া এলাকায় একটি প্রাইভেট কারের ধা'ক্কা'য় তিনি গুরুতর আ'হ'ত হন। পরে তাকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ'ত ঘোষণা করেন।
নি'হ'ত তানভির কুলাউড়া শহরের একটি মোবাইল ফোনের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। পরিবারের সদস্যরা জানান, দুপুরের খাবার শেষে বাড়ি থেকে দোকানের উদ্দেশ্যে বের হওয়ার কিছুক্ষণ পরই তারা দু'র্ঘ'ট'না'র খবর পান।
এ বিষয়ে কুলাউড়া থানার পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিকভাবে জানা গেছে, প্রাইভেট কারটি নিজ লেন ছেড়ে বিপরীত পাশে গিয়ে মোটরসাইকেলটিকে ধা'ক্কা দেয়। ঘটনার পর গাড়ির চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় পুলিশের আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।