মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পুলিশের ঊর্ধ্বতন ৭ কর্মকর্তার বদলি      ● ভারতের চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘রইদ’      ● সুযোগটি হাতছাড়া করতে চাইনি : প্রিয়াঙ্কা চোপড়া      ● সৌদি আরব থেকে জমজমের পানি পাচারের চেষ্টা      ● ৩০ বছর পর হামে শিশুর মৃত্যু, জরুরি অবস্থা জারি নিউইয়র্কে      ● এভারেস্ট বেস ক্যাম্পের কাছে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১      ● রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী      ● ডেঙ্গুতে একদিনে ৬ জনের প্রাণহানি      ● দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুর পরিকল্পনা এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ      ● পাংশায় সাহিত্যিক এয়াকুব আলী চৌধুরীর ১৩৮তম জন্মবার্ষিকী পালিত      ● কাঁঠালিয়ায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর      ● চাঁপাইনবাবগঞ্জে অবৈধ সার পাচারের সময় ডিলারসহ আটক ২       
পুলিশের ঊর্ধ্বতন ৭ কর্মকর্তার বদলি
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৬:৫৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ পুলিশের সাত ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে উপসচিব তৌহিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করা হয়।

জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বদলি ও নতুন পদায়নকৃত কর্মকর্তারা হলেন—মো. আহসান হাবীব পলাশকে এসবি ঢাকার মহাপরিচালক (অতিরিক্ত আইজি) পদ থেকে বদলি করে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে; ফারুক আহমেদকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি থেকে বদলি করে এসবি ঢাকার মহাপরিচালক (অতিরিক্ত আইজি) করা হয়েছে; মো. সায়েদুর রহমানকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি থেকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি হিসেবে পদায়ন করা হয়েছে; গাজী জসীম উদ্দীনকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজি পদ থেকে বদলি করে পুলিশ টেলিকম সংস্থা, রাজারবাগের অতিরিক্ত আইজি করা হয়েছে; ইসরাইল হাওলাদারকে জিএমপি গাজীপুরের পুলিশ কমিশনার (ডিআইজি) ও অতিরিক্ত আইজি পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে; মো. আশিক সাঈদকে রাজশাহী রেঞ্জের ডিআইজি থেকে বদলি করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পুলিশ কমিশনার (ডিআইজি) করা হয়েছে এবং মীর আশরাফ আলীকে রেলওয়ে পুলিশের ডিআইজি থেকে বদলি করে রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close