সোমবার ● ২ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● শাহরুখের জন্মদিনে ‘কিং’-এর নতুন গান      ● পঞ্চগড়সহ উত্তরের জেলাগুলোতে আমন ধানের বাম্পার ফলন      ● ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৭০      ● আশুলিয়ায় পুলিশ-শ্রমিক সংঘর্ষে আহত দুই শতাধিক, কাভার্ড ভ্যানে আগুন      ● কেরানীগঞ্জে পরিবেশদূষণ, ১০ কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন      ● যশোর পৌরসভার ৭০ শতাংশ সড়কের বেহাল দশা, ভোগান্তি চরমে      ● যশোরে স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত      ● মুক্তিযোদ্ধার দাফনে বাধার প্রতিবাদে যশোরে মানববন্ধন-গণসমাবেশ      ● যশোরে যুবলীগের নামে ঝটিকা মিছিলে ‘নেতৃত্ব দেওয়া’ শহীদসহ আটক ৪১      ● ঢাবির ভাস্কর্য বিভাগের প্রদর্শনী, পুরস্কার পেলেন ছয় শিক্ষার্থী      ● ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ, আহত বিজিবি সদস্য      ● সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন এলিজা জামান      
শাহরুখের জন্মদিনে ‘কিং’-এর নতুন গান
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৫:০৫ পিএম

বলিউড সুপারস্টার শাহরুখ খানের ৬১তম জন্মদিনে ভক্তদের জন্য প্রকাশ করা হয়েছে তাঁর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর রোমান্টিক গান ‘তু মিল জায়ে’। ২ নভেম্বর মধ্যরাতে প্রকাশিত গানটিতে শাহরুখ খানের সঙ্গে রোমান্সে দেখা গেছে দীপিকা পাড়ুকোনকে। প্রেমের আবহের পাশাপাশি গানটিতে রয়েছে অ্যাকশন ও সাসপেন্সের ঝলক। গত বছর শাহরুখের ৬০তম জন্মদিনে সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশের পর এবার নতুন গানটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটির গানটিতে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও মধুবন্তী বাগচি। এতে পপ তারকা এড শিরানের র‍্যাপও যুক্ত হয়েছে। শচীন-জিগরের সুরে গানটির শুরুতে শাহরুখ ও দীপিকার রোমান্টিক মুহূর্ত দেখা গেলেও পরে উঠে এসেছে রক্তক্ষয়ী অ্যাকশন ও সহিংসতার দৃশ্য। এতে শাহরুখের চরিত্রের অন্ধকার দিকেরও ইঙ্গিত পাওয়া যায়।

রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্সের প্রযোজনায় নির্মিত ‘কিং’ আগামী ২৪ ডিসেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটিতে শাহরুখ ও দীপিকার পাশাপাশি অভিনয় করছেন সুহানা খান, অভিষেক বচ্চন, রানী মুখার্জি, অনিল কাপুর, জ্যাকি শ্রফ ও জয়দীপ আহলাওয়াত।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  শাহরুখ খান   দীপিকা পাড়ুকোন   কিং সিনেমা   তু মিল জায়ে   বলিউড   অরিজিৎ সিং   এড শিরান   সিনেমা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close