সোমবার ● ২ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন মঙ্গলবার      ● অটোগ্যাসের দাম বাড়ল লিটারে ৭ টাকা ৩৩ পয়সা      ● অটোগ্যাসের দাম বাড়ল লিটারে ৭ টাকা ৩৩ পয়সা      ● তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ দেওয়ার আবেদন শুরু      ● ভাঙ্গা গোলচত্বরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২      ● আইসিইউতে ‘রোকযানা’ খ্যাত সংগীতশিল্পী সাহেদ      ● ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার      ● আল নাসরের দল থেকে বাদ রোনালদো      ● বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন আজ      ● মিয়ানমারে চার শহরে ব্যাপক বিমান হামলা, শিশুসহ নিহত অন্তত ১৫      ● তেত্রিশে থমকে গেল অভিনেতার জীবন      ● ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন      
তেত্রিশে থমকে গেল অভিনেতার জীবন
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৮:১০ পিএম আপডেট: ০২.১১.২০২৬ ৮:১৫ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

হিন্দি টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা অনুজ ঠাকুর মারা গেছেন। গত ২৭ অক্টোবর, ঘুমের মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৩৩ বছর। দ্য ফ্রি প্রেস জার্নাল এ খবর প্রকাশ করেছে।  

বন্ধুর মৃত্যুর খবর জানিয়ে ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছেন অনুজের ঘনিষ্ঠ বন্ধু, কাস্টিং ডিরেক্টর রূপেশ সোনার। তিনি বলেন, “এখনো বিশ্বাস করতে পারছি না যে, তুমি আর আমাদের মাঝে নেই। তুমি শুধু আমার বন্ধু ছিলে না, ছোট ভাইয়ের মতো ছিলে। একসঙ্গে কত কাজ করার পরিকল্পনা ছিল! তোমার শুরুর দিকের লড়াইগুলো নিজের চোখে দেখেছি, তোমার এগিয়ে চলার সাক্ষী হয়েছি। জীবন সত্যিই অনিশ্চিত। এত তাড়াতাড়ি তুমি চলে গেলে, বিষয়টা মেনে নেওয়া হৃদয়বিদারক। খবরটা এখনো অবাস্তব মনে হচ্ছে। ভাই, তুমি সব সময় আমাদের স্মৃতিতে থাকবে। শান্তিতে থেকো।” 

অনুজের মৃত্যুর বিষয়ে রূপেশ বলেন, “রাতে ঘুমাতে গিয়ে সকালে আর ওঠেনি—খবরটি শুনে স্তব্ধ হয়ে গেছি। গত শনিবার ওর মা ও ভাইসহ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছি। তখন জানতে পারি, অনুজের খিঁচুনি হয়েছিল এবং ওই অবস্থাতেই ওর মৃত্যু হয়।” 

খানিকটা ব্যাখ্যা করে রূপেশ বলেন, “অনুজ খুব ভোরে ঘুম থেকে উঠত। প্রতিদিন ভোর সাড়ে ৪টায় ওঠে শরীরচর্চা ও জগিংসহ প্রতিদিনের কাজগুলো করত। কিন্তু সেদিন সকালে ও আর ওঠেনি। ভোর সাড়ে চারটায় ওর অ্যালার্ম বেজেছিল। ওর মা যখন ওকে ঘুম থেকে ডাকার জন্য ঘরে যান, তখন দেখেন—অনুজ আর বেঁচে নেই।” 

বন্ধুর মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না রূপেশ। তা জানিয়ে তিনি বলেন, “২০০৮ সাল থেকে অনুজকে চিনি। ‘বন্ধন সাত জন্ম কা’ ছিল আমাদের একসঙ্গে করা প্রথম শো। এরপর আমরা আরো অনেক শোয়ে একসঙ্গে কাজ করেছি। ও আর নেই—এটা মেনে নেওয়া খুব কঠিন। মাত্র ১০ দিন আগেও ওর সঙ্গে দেখা হয়েছিল। অনুজ তখন আমাকে আবার অভিনয়ে ফেরার কথা বলেছিল।” 

অনুজ ঠাকুর অভিনীত উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে—‘ধুম মাচাও ধুম’, ‘বন্ধন সাত জন্ম কা’, ‘বিন্দ বনুঙ্গা ঘোড়ি চাধুঙ্গা’, ‘মহিসাগর’ প্রভৃতি।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close