প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৪:১১ পিএম

ঐতিহ্যবাহী চলনবিলের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে নাটোরের সিংড়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) সকালে সিংড়া উপজেলা পরিষদ মিলনায়তনে পাবলিক কনসালটেশন মিটিং (পিসিএম) শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়।
পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়নে এবং সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস (সিইজিআইএস) পাবলিক ট্রাস্টের আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ নিশাত আনজুম।
সভায় চলনবিলের বর্তমান পরিবেশগত অবস্থা, জলাভূমির সংকট, ভূমি ও পানি সম্পদের সমন্বিত ব্যবস্থাপনা এবং স্থানীয় জীববৈচিত্র্য পুনরুদ্ধারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, চলনবিল শুধু একটি জলাভূমি নয়, এটি দেশের ঐতিহ্য, সংস্কৃতি ও প্রাকৃতিক সম্পদের গুরুত্বপূর্ণ অংশ। বিলের নাব্যতা হ্রাস ও বাস্তুতন্ত্রের ক্ষতি রোধে কার্যকর পরিকল্পনা গ্রহণ এবং সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
এ সময় চলনবিল সংরক্ষণে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, পরিবেশবিদ, সিইজিআইএসের প্রতিনিধি, স্থানীয় ব্যক্তিবর্গ ও বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/এস পি