শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● নেতানিয়াহু না আইজেনকোট, কে হচ্ছেন প্রধানমন্ত্রী?      ● গোরস্থানের ভেতর থেকে হেরোইন উদ্ধার      ● গলাচিপায় ইয়াবাসহ গ্রেপ্তার ২      ● সাভারে পূর্ব শত্রুতার জেরে গুলি, লক্ষ্য ফসকে যুবকের বন্ধু গুলিবিদ্ধ      ● সাটুরিয়া লাইব্রেরি: ৩০ বছর তালাবদ্ধ,লুট বই-আসবাবপত্র      ● সিরাজগঞ্জে ২৫৫ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার      ● বাংলাদেশের উচ্চশিক্ষা: মান, গবেষণা ও উৎপাদনশীলতা      ● জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘বেগম খালেদা জিয়া ৫ কিমি ম্যারাথন রান’ অনুষ্ঠিত      ● আজ থেকে ৫ মাসের জন্য শুরু হচ্ছে শুটকি মৌসুম      ● দীপের দুই বক্তব্যে অসংগতি, তাহসিফের মৃত্যু ঘিরে রহস্য      ● দুবলার চরে যাওয়ার পথে নদীতে পড়ে জেলে নিখোঁজ      ● ২৩ দিনে ১১ হাজার ৫৬৬ যাত্রী, তবুও সি-ট্রাক সরিয়ে নেওয়ার অভিযোগ      
মুক্তির আগেই নকলের অভিযোগে শাহরুখের ‘কিং’
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ২:২১ পিএম

মুক্তির আগেই নকলের অভিযোগে বিতর্কে জড়িয়েছে বলিউড বাদশাহ শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’। মঙ্গলবার (২৭ অক্টোবর) প্রকাশিত সিনেমাটির নতুন পোস্টার ও ঝলক নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। নেটিজেনদের একাংশের অভিযোগ, অভিনেতা রণবীর সিংয়ের ‘ধুরন্ধর ২’ সিনেমার পোস্টারের সঙ্গে ‘কিং’-এর ঝলকের দৃশ্যসজ্জা, আগুনের পটভূমি ও ফ্রেমের মিল রয়েছে। কেউ কেউ ঝলকটিকে কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি ও নিম্নমানের বলেও মন্তব্য করেছেন।

প্রকাশিত ঝলকে শাহরুখকে এক হাতে বন্দুক ও ঠোঁটে গোলাপ নিয়ে দেখা গেছে। শরীরে আঘাতের চিহ্ন, চোখেমুখে আগ্রাসী অভিব্যক্তি—সব মিলিয়ে চরিত্রটিতে বিপজ্জনক ও রোমান্টিক দুই ধরনের বৈশিষ্ট্য ফুটে উঠেছে। তবে ঝলকটির নকশা নিয়ে সমালোচনার পাশাপাশি সিনেমার চিত্রনাট্য নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। এক ব্যবহারকারী ‘লেওঁ: দ্য প্রফেশনাল’ সিনেমা থেকে গল্পের ধারণা নেওয়ার অভিযোগ তুলে এবার ‘ধুরন্ধর ২’-এর ঝলক অনুকরণের দাবি করেছেন। পরিচালক সিদ্ধার্থ আনন্দকে কেউ কেউ ‘কপি-পেস্ট মাস্টার’ বলেও কটাক্ষ করেছেন। তবে এসব অভিযোগের বিষয়ে শাহরুখ খান বা নির্মাতাদের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখ জানিয়েছেন, ‘কিং’ সিনেমায় তিনি ধূসর চরিত্রে অভিনয় করছেন। সিনেমাটিতে তাঁর সঙ্গে রয়েছেন মেয়ে সুহানা খান, দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, অভিষেক বচ্চন, অনিল কাপুর ও আরশাদ ওয়ারসির মতো তারকারা। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি প্রযোজনা করছে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্স। মুক্তির পর বক্স অফিসে ‘অ্যাভেঞ্জার্স: ডুম্সডে’, ‘ডিউন: পার্ট থ্রি’ ও নাগার্জুনের ‘কিং১০০’-এর মতো সিনেমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় পড়তে পারে ‘কিং’।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  শাহরুখ খান   কিং সিনেমা   ধুরন্ধর ২   সিদ্ধার্থ আনন্দ   সুহানা খান   বলিউড   সিনেমা বিতর্ক   বিনোদন সংবাদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close