সোমবার ● ২ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অটোগ্যাসের দাম বাড়ল লিটারে ৭ টাকা ৩৩ পয়সা      ● অটোগ্যাসের দাম বাড়ল লিটারে ৭ টাকা ৩৩ পয়সা      ● তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ দেওয়ার আবেদন শুরু      ● ভাঙ্গা গোলচত্বরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২      ● আইসিইউতে ‘রোকযানা’ খ্যাত সংগীতশিল্পী সাহেদ      ● ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার      ● আল নাসরের দল থেকে বাদ রোনালদো      ● বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন আজ      ● মিয়ানমারে চার শহরে ব্যাপক বিমান হামলা, শিশুসহ নিহত অন্তত ১৫      ● তেত্রিশে থমকে গেল অভিনেতার জীবন      ● ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন      ● নবীনগরে মেঘনা নদী থেকে নেসলে কোম্পানির সেলসম্যানের মরদেহ উদ্ধার      
অটোগ্যাসের দাম বাড়ল লিটারে ৭ টাকা ৩৩ পয়সা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৮:৫৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভোক্তাপর্যায়ে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নভেম্বর মাসের জন্য মূসকসহ প্রতি লিটার অটোগ্যাসের দাম ৭ টাকা ৩৩ পয়সা বাড়িয়ে ৯১ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। সোমবার রাতে বিইআরসির এক বিজ্ঞপ্তিতে নতুন এ মূল্য ঘোষণা করা হয়। নির্ধারিত দাম আজ সোমবার রাত ৮টা থেকেই কার্যকর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নভেম্বর মাসের জন্য সৌদি আরামকোর ঘোষিত প্রোপেন ও বিউটেনের চুক্তিমূল্য (সৌদি সিপি) বৃদ্ধির কারণে এলপিজি ও অটোগ্যাসের দাম সমন্বয় করা হয়েছে।

এদিকে, বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দামও বাড়ানো হয়েছে।

নভেম্বর মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। গত মাসে এ দাম ছিল ১ হাজার ৮৩৭ টাকা। অর্থাৎ সিলিন্ডারপ্রতি দাম বেড়েছে ২২৩ টাকা। বিইআরসির নির্ধারণ অনুযায়ী, বেসরকারি এলপিজির দাম প্রতি কেজি ১৭১ টাকা ৬৮ পয়সা।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close