মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বাসের ধাক্কায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর, মহাসড়ক-রেললাইন অবরোধ      ● মিরপুরে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর, গ্রেপ্তার ৫      ● কলাপাড়ায় স্কুলের অর্থ আত্মসাৎ ও অনিয়মের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে      ● কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থানান্তরের গুঞ্জন, যা বললেন উপাচার্য      ● ভালুকায় পিটিয়ে শিক্ষককের হাত ভেঙে দিলেন মহিলা দলের নেত্রী ও ছেলে      ● পাবনা টিটিসিতে কোটি টাকার অনিয়মের অভিযোগ      ● ইটস হিউম্যানিটি ফাউন্ডেশনের বার্ষিক বিজ্ঞান মেলা ‘জয় অব ইনোভেশন’ অনুষ্ঠিত: তরুণ উদ্ভাবকদের সৃজনশীলতা ও টেকসই সমাধানের উদযাপন      ● ক্লাস্টার ওয়ারহেডের ক্ষেপণাস্ত্র কীভাবে এলো উত্তর কোরিয়ার অস্ত্রভান্ডারে      ● আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ছুটি ৭০ কারখানায়      ● বিশ্ববাজারে ফের ঊর্ধ্বমুখী তেলের দর      ● ১০ বছর পর জবিতে জেমস, গানে মাতালেন শিক্ষার্থীদের      ● সাইবার নিরাপত্তায় ‘শক্তিশালী সংস্থা’ গঠন করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া      
বাসের ধাক্কায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর, মহাসড়ক-রেললাইন অবরোধ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ২:৩১ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাসের ধাক্কায় মাইশা মুসফিয়াত (২১) নামে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় লেন ও রেললাইন অবরোধ করেছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে এ অবরোধ শুরু হয়।

সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন শিক্ষার্থী ক্লাস শেষে বাড়ি ফেরার জন্য মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ঢাকামুখী একটি দ্রুতগতির লরি সামনে থাকা স্থানীয় রুটের ৮ নম্বর বাসকে ধাক্কা দেয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে অপেক্ষমাণ শিক্ষার্থীদের চাপা দেয়। এতে তিনজন আহত হন। পরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মাইশাকে মৃত ঘোষণা করেন। নিহত মাইশা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী এবং মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের বড়তাকিয়া এলাকার সাখাওয়াত হোসেন ও সালমা আক্তারের মেয়ে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে, শিক্ষার্থী নিহতের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের মঙ্গলবারের সব ক্লাস স্থগিত ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্নেল (অব.) মোহাম্মদ কাসেম পিএসসি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত দুপুর দেড়টায় মহাসড়কের উভয় লেন ও রেললাইন অবরোধ করে রেখেছিলেন শিক্ষার্থীরা।







স্বদেশ প্রতিদিন/এস পি




আরও সংবাদ   বিষয়:  সীতাকুণ্ড   চট্টগ্রাম   সড়ক দুর্ঘটনা   বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত   আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়   ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক   রেললাইন অবরোধ   মাইশা মুসফিয়াত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close