মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট      ● গজারিয়ায় গাড়ির ধাক্কায়, প্রাণ কোম্পানির কর্মী নিহত      ● স্বামীর মাদক সেবন ও বিক্রির প্রতিবাদ, ডামুড্যায় গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ      ● বিনিয়োগ বাড়াতে যৌথ উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ-কোরিয়া      ● কংগ্রেস হারালে ‘ভেটো’ কৌশলে ট্রাম্প      ● হরমুজ ও কেশম দ্বীপে ৩ মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের      ● এইচএসসিতে শূন্য পাস ২৯৩ প্রতিষ্ঠান, কঠোর হচ্ছে সরকার      ● আনসার-ভিডিপি একাডেমিতে চার দেশের কূটনীতিক, গুরুত্ব পেল বৈশ্বিক কর্মসংস্থান      ● স্বর্ণের দামে বড় লাফ, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ২০ হাজার      ● আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ      ● মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা যুক্তরাষ্ট্রের      ● মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, মেট্রো স্টেশন বন্ধ      
নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট
এম শরীফ ভূঞা, নোয়াখালী (দক্ষিণ)
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১২:০৫ পিএম

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নে নতুন গ্যাসের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। সুন্দলপুর সাউথ-১ অনুসন্ধান কূপের দুটি জোনে প্রায় ৯৭ দশমিক ৬৯ বিলিয়ন ঘনফুট (বিসিএফ) গ্যাসের মজুদ রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ভোক্তা পর্যায়ের হিসাবে এ গ্যাসের আনুমানিক মূল্য ৫ হাজার ৮০৯ কোটি টাকা। কূপটি থেকে প্রতিদিন ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

বাপেক্স সূত্রে জানা গেছে, সরকার ও বাপেক্সের নিজস্ব অর্থায়নে কূপটি খনন করা হয়েছে। গত ৮ জুলাই বিজয়-১০ রিগ দিয়ে খননকাজ শুরু হয়। ৩ হাজার ২৮৯ মিটার গভীর পর্যন্ত খননের পর দুটি জোনে গ্যাসের সন্ধান পাওয়া যায়। আগামী ২০ বছর কূপটি থেকে গ্যাস উত্তোলনের পরিকল্পনা রয়েছে। তবে কূপটির পূর্ণাঙ্গ সম্ভাবনা যাচাইয়ে আগামী ১৫ দিন পর্যবেক্ষণ ও ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) করা হবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হক।

স্থানীয় সংগঠক আবদুল আজিজ সায়েম বলেন, বর্তমান গ্যাসসংকটের সময়ে নোয়াখালীতে নতুন গ্যাসের সন্ধানের খবরে এলাকাবাসী উচ্ছ্বসিত। স্থানীয় চাহিদা পূরণ করে উদ্বৃত্ত গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করার দাবি জানিয়েছেন সচেতন মহল।







স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  নোয়াখালী   কোম্পানীগঞ্জ   বাপেক্স   নতুন গ্যাসকূপ   সুন্দলপুর সাউথ-১   গ্যাসের মজুদ   জ্বালানি   জাতীয় গ্রিড  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close