সোমবার ● ২ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● নাটোরের লালপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু      ● কালুখালীতে জাতীয় যুব দিবসে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ      ● বাংলাদেশি শিক্ষার্থীদের এমবিবিএস-বিডিএসে ভর্তির সুযোগ দিচ্ছে পাকিস্তান      ● যে ৮ শ্রেণির মানুষকে আল্লাহ ভালোবাসেন      ● এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়      ● হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার      ● বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম      ● আবারও সৌদিতে সতর্কতা জারি      ● আমিরাতের সড়কে প্রাণ হারালেন ২ বাংলাদেশি      ● ফের বাড়ল এলপি গ্যাসের দাম      ● হ্যালোইন ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে গুলিবর্ষণ, নিহত অন্তত ২৪      ● মহাপরিচালকের উদ্যোগে দায়িত্ব পালনকালে মৃত্যুবরণকারী আনসার ব্যাটালিয়ন সিপাহির ব্যাংকঋণ পরিশোধ      
নাটোরের লালপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
নাটোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৭:৪২ পিএম

নাটোরের লালপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার বেরিলাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো- ওই গ্রামের সেরাজুল হকের মেয়ে শিউলী খাতুন (আড়াই বছর) ও আনারুল ইসলামের মেয়ে আফিয়া খাতুন (২ বছর)।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশে খেলাধুলা করার সময় অসাবধানতাবশত শিশু দুটি পাশের পুকুরে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে তাদের উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে পুকুরের পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close