মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● কংগ্রেস হারালে ‘ভেটো’ কৌশলে ট্রাম্প      ● হরমুজ ও কেশম দ্বীপে ৩ মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের      ● এইচএসসিতে শূন্য পাস ২৯৩ প্রতিষ্ঠান, কঠোর হচ্ছে সরকার      ● আনসার-ভিডিপি একাডেমিতে চার দেশের কূটনীতিক, গুরুত্ব পেল বৈশ্বিক কর্মসংস্থান      ● স্বর্ণের দামে বড় লাফ, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ২০ হাজার      ● আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ      ● মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা যুক্তরাষ্ট্রের      ● মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, মেট্রো স্টেশন বন্ধ      ● যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন মঙ্গলবার      ● অটোগ্যাসের দাম বাড়ল লিটারে ৭ টাকা ৩৩ পয়সা      ● অটোগ্যাসের দাম বাড়ল লিটারে ৭ টাকা ৩৩ পয়সা      ● তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ দেওয়ার আবেদন শুরু      
কংগ্রেস হারালে ‘ভেটো’ কৌশলে ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১১:৪৪ AM

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা কংগ্রেসের এক বা উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারালে ডেমোক্র্যাটদের পাঠানো সব বিলে ভেটো দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ পরিস্থিতিতে নিজেকে ‘মিস্টার ভেটো’ হিসেবে প্রতিষ্ঠিত করবেন বলেও মন্তব্য করেছেন তিনি।

নিউইয়র্ক পোস্টের সাংবাদিক মিরান্ডা ডিভাইনের পডকাস্ট ‘পড ফোর্স ওয়ান’-এ দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে তাদের পাঠানো প্রতিটি বিলে ভেটো দেবেন। এক-দুই মাস এভাবে চলার পর ডেমোক্র্যাটরা বুঝতে পারবেন, এতে সময় নষ্ট হচ্ছে। তখন তারা আলোচনায় বসে সমঝোতার চেষ্টা করবেন। তবে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। দ্বিতীয় মেয়াদে এখন পর্যন্ত দুবার ভেটো ক্ষমতা প্রয়োগ করেছেন ট্রাম্প। প্রথম মেয়াদে তিনি ১০টি বিলে ভেটো দিয়েছিলেন।

যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট কোনো বিলে ভেটো দিলে কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেটের দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থনে তা অকার্যকর করা সম্ভব। এদিকে মঙ্গলবার, ৩ নভেম্বর দেশটিতে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সবকটি এবং সিনেটের ১০০ আসনের মধ্যে ৩৫টিতে ভোট হচ্ছে। প্রতিনিধি পরিষদে বর্তমানে অল্প ব্যবধানে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানদের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে লড়ছে ডেমোক্র্যাটরা।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  ডোনাল্ড ট্রাম্প   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন   মার্কিন কংগ্রেস   ডেমোক্র্যাট   রিপাবলিকান   ভেটো ক্ষমতা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close