মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● গজারিয়ায় গাড়ির ধাক্কায়, প্রাণ কোম্পানির কর্মী নিহত      ● স্বামীর মাদক সেবন ও বিক্রির প্রতিবাদ, ডামুড্যায় গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ      ● বিনিয়োগ বাড়াতে যৌথ উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ-কোরিয়া      ● কংগ্রেস হারালে ‘ভেটো’ কৌশলে ট্রাম্প      ● হরমুজ ও কেশম দ্বীপে ৩ মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের      ● এইচএসসিতে শূন্য পাস ২৯৩ প্রতিষ্ঠান, কঠোর হচ্ছে সরকার      ● আনসার-ভিডিপি একাডেমিতে চার দেশের কূটনীতিক, গুরুত্ব পেল বৈশ্বিক কর্মসংস্থান      ● স্বর্ণের দামে বড় লাফ, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ২০ হাজার      ● আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ      ● মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা যুক্তরাষ্ট্রের      ● মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, মেট্রো স্টেশন বন্ধ      ● যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন মঙ্গলবার      
গজারিয়ায় গাড়ির ধাক্কায়, প্রাণ কোম্পানির কর্মী নিহত
মহিউদ্দিন আহমেদ, গজারিয়া (মুন্সীগঞ্জ )
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১১:৫৭ AM

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়ায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় শাকিল (২৫) নামে এক তরুণ নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

‎তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ভবেরচর হাইওয়ে থানার ওসি মবিরুজ্জামান।

‎গতকাল সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার বাউশিয়া ইউনিয়নের চরবাউশিয়া এলাকায় কুমিল্লামুখী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাকিল বগুড়া জেলার ধুনট উপজেলার মাধবডাঙ্গা গ্রামের আমিনুল ইসলামের ছেলে বলে পুলিশ জানিয়েছে।

‎নিহত শাকিল তিনি প্রাণ আরএফ এল কোম্পানিতে চাকরি করতেন বলে জানা গেছে।

‎পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, বিকালে চর বাউশিয়া এলাকায় প্রাণ কোম্পানির পণ্য ডেলিভারি দেওয়ার সময়ে মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাতনামা

‎একটি গাড়ি এসে শাকিলকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হয়ে ছিটকে মহাসড়কের পরে আহত হয়। ​ঘটনার পর স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে ঘোষণা করেন।

‎এবিষয়ে ভবেরচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. বাবুল হোসেন জানান,   মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি এবং অন্যান্য আনুসাংঙ্গিক কার্যক্রম সম্পন্ন করা হয়। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য মুন্সীগঞ্জের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করা হলে ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  গজারিয়া   মুন্সীগঞ্জ   সড়ক দুর্ঘটনা   প্রাণ-আরএফএল   শাকিল   ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক   হাইওয়ে পুলিশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close