সোমবার ● ২ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার      ● আল নাসরের দল থেকে বাদ রোনালদো      ● বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন আজ      ● মিয়ানমারে চার শহরে ব্যাপক বিমান হামলা, শিশুসহ নিহত অন্তত ১৫      ● তেত্রিশে থমকে গেল অভিনেতার জীবন      ● ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন      ● নবীনগরে মেঘনা নদী থেকে নেসলে কোম্পানির সেলসম্যানের মরদেহ উদ্ধার      ● মির্জা ফয়সল ও এলিজা জামানের শপথ কাল      ● নাটোরের লালপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু      ● কালুখালীতে জাতীয় যুব দিবসে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ      ● বাংলাদেশি শিক্ষার্থীদের এমবিবিএস-বিডিএসে ভর্তির সুযোগ দিচ্ছে পাকিস্তান      ● যে ৮ শ্রেণির মানুষকে আল্লাহ ভালোবাসেন      
ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৮:৩৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বগুড়ার ধুনটে বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সজিব ইসলাম (২৬) নামে এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার সজিব ইসলাম ধুনট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সদরপাড়া এলাকার বাসিন্দা। তিনি শাহ আলী ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় ধুনট শহরের সোনামুখী সড়কের ডাইম ভবন এলাকায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে একটি যৌথ মশাল মিছিল বের করা হয়। অভিযোগ রয়েছে, ওই মিছিল থেকে বিএনপির নেতা-কর্মীদের লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পরে মিছিলকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন।

এ ঘটনায় ১৯ ফেব্রুয়ারি রাতে ধুনট পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রিপন শেখ বাদী হয়ে ধুনট থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান আসিফ ইকবালসহ ৯৬ জনকে আসামি করা হয়। ওই মামলার এজাহারনামীয় আসামি ছিলেন সজিব ইসলাম। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, সজিব ইসলাম বিস্ফোরক মামলার এজাহারনামীয় আসামি। তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close