সোমবার ● ২ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি উস্কানি দিচ্ছে : সিলেটে রিজভী      ● প্রবাসীদের অধিকার রক্ষায় কুমিল্লায় মানববন্ধন, নির্যাতন-হয়রানি বন্ধের দাবি      ● হারামিয়া ইউপি চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন চান ফছিউল আলম রহিম      ● পঞ্চগড়ে আগাম আমন ধান কাটা শুরু, বাড়তি আয়ের আশায় কৃষক      ● রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে      ● রাঙ্গাবালীতে শিলার মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, স্বামীর গ্রেপ্তার দাবি      ● রাজবাড়ীতে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষক, বাড়ছে উৎপাদন খরচ      ● বরিশালের অভ্যন্তরীণ ছয় রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে হাজারো যাত্রী      ● আশুগঞ্জে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা      ● সন্দ্বীপে বসতবাড়িতে আকস্মিক অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের সহায়তায় নিয়ন্ত্রণ      ● ঢাকায় ই-রিকশা নিবন্ধন শুরু, ফরম বিতরণ ৩ নভেম্বর থেকে      ● তেঁতুলিয়ায় পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে দুই দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন      
দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি উস্কানি দিচ্ছে : সিলেটে রিজভী
সিলেট অফিস
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৬:৫২ পিএম
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় রুহুল কবির রিজভী

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় রুহুল কবির রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে। শ্রমিকদের রাস্তায় নামিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে তারা।

তিনি বলেন, এর উদাহরণও রয়েছে। নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের অনেক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। তবে কেউ চোরাপথে বা পেছনের দরজা দিয়ে দেশে প্রবেশের চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না। এসব কর্মকাণ্ডের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তাও খতিয়ে দেখতে হবে।

সোমবার (২ নভেম্বর) বিকেলে সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন রুহুল কবির রিজভী।

জামায়াতের আমিরের আরেকটি বিপ্লবের অপেক্ষায় থাকার বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, মাত্র আট মাসের সরকারকে বেকায়দায় ফেলতেই এমন চেষ্টা চলছে। সংসদে আলোচনা না করে যারা লংমার্চ করছেন, তারা এ বিষয়ে ইন্ধন দিচ্ছেন না—এমনটা জনগণ ভাববে না।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে না। তারপরও জেলা পর্যায়ে নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এসময় সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত  ছিলেন।

আরও সংবাদ   বিষয়:  রিজভী   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close