মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বিনিয়োগ বাড়াতে যৌথ উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ-কোরিয়া      ● কংগ্রেস হারালে ‘ভেটো’ কৌশলে ট্রাম্প      ● হরমুজ ও কেশম দ্বীপে ৩ মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের      ● এইচএসসিতে শূন্য পাস ২৯৩ প্রতিষ্ঠান, কঠোর হচ্ছে সরকার      ● আনসার-ভিডিপি একাডেমিতে চার দেশের কূটনীতিক, গুরুত্ব পেল বৈশ্বিক কর্মসংস্থান      ● স্বর্ণের দামে বড় লাফ, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ২০ হাজার      ● আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ      ● মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা যুক্তরাষ্ট্রের      ● মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, মেট্রো স্টেশন বন্ধ      ● যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন মঙ্গলবার      ● অটোগ্যাসের দাম বাড়ল লিটারে ৭ টাকা ৩৩ পয়সা      ● অটোগ্যাসের দাম বাড়ল লিটারে ৭ টাকা ৩৩ পয়সা      
বিনিয়োগ বাড়াতে যৌথ উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ-কোরিয়া
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১১:৪৮ AM

বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে যৌথ সরকারি-বেসরকারি টাস্কফোর্স গঠনে সম্মত হয়েছে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া। দুই দেশের মধ্যে সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সিইপিএ) নিয়ে আলোচনা শেষ হওয়ার পর বিনিয়োগের সুযোগ চিহ্নিত করা, ব্যবসায়িক প্রতিবন্ধকতা দূর করা এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে বাংলাদেশের অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং দেশটির বাণিজ্যমন্ত্রী জং-সুং পার্কের দ্বিপক্ষীয় বৈঠকে এ সিদ্ধান্ত হয়। প্রস্তাবিত টাস্কফোর্সে দুই দেশের সংশ্লিষ্ট সরকারি সংস্থা ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা থাকবেন। বৈঠকে আমির খসরু বলেন, সিইপিএ আলোচনা শেষ হওয়ায় দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে তৈরি পোশাক ও বস্ত্র খাতের বাইরে প্রযুক্তিনির্ভর বিস্তৃত অংশীদারত্বে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। ইলেকট্রনিকস, সেমিকন্ডাক্টর, জাহাজ নির্মাণ, নবায়নযোগ্য জ্বালানি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ওষুধ ও অবকাঠামোসহ বিভিন্ন খাতে সহযোগিতার সম্ভাবনা তুলে ধরেন তিনি।

সিউল সফরে বাংলাদেশের প্রতিনিধিদল হুন্দাই গ্লোভিস, হানওয়া ওশান ও স্যামসাং ইলেকট্রনিকসের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেছে। এসব বৈঠকে বন্দর ও লজিস্টিকস উন্নয়ন, জাহাজ মেরামত ও নির্মাণ, ইলেকট্রনিকস উৎপাদন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রযুক্তি স্থানান্তর নিয়ে আলোচনা হয়। সম্ভাব্য সহযোগিতা এগিয়ে নিতে কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে কর্মপর্যায়ের দল গঠন ও পরবর্তী কারিগরি আলোচনার বিষয়ে সম্মত হয়েছে দুই পক্ষ।







স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ   দক্ষিণ কোরিয়া   যৌথ বিনিয়োগ   আমির খসরু মাহমুদ চৌধুরী   সিইপিএ   বিদেশি বিনিয়োগ   প্রযুক্তি খাত   অর্থনৈতিক সহযোগিতা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close