মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ৩০০ পরীক্ষার্থীর মধ্যে ২৪৭ জন ফেল , উপজেলা ছাত্রদলের ব্যতিক্রমী প্রতিবাদ       ● নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট      ● গজারিয়ায় গাড়ির ধাক্কায়, প্রাণ কোম্পানির কর্মী নিহত      ● স্বামীর মাদক সেবন ও বিক্রির প্রতিবাদ, ডামুড্যায় গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ      ● বিনিয়োগ বাড়াতে যৌথ উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ-কোরিয়া      ● কংগ্রেস হারালে ‘ভেটো’ কৌশলে ট্রাম্প      ● হরমুজ ও কেশম দ্বীপে ৩ মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের      ● এইচএসসিতে শূন্য পাস ২৯৩ প্রতিষ্ঠান, কঠোর হচ্ছে সরকার      ● আনসার-ভিডিপি একাডেমিতে চার দেশের কূটনীতিক, গুরুত্ব পেল বৈশ্বিক কর্মসংস্থান      ● স্বর্ণের দামে বড় লাফ, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ২০ হাজার      ● আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ      ● মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা যুক্তরাষ্ট্রের      
৩০০ পরীক্ষার্থীর মধ্যে ২৪৭ জন ফেল , উপজেলা ছাত্রদলের ব্যতিক্রমী প্রতিবাদ
প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১২:১০ পিএম

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা নীলকান্ত সরকারি ডিগ্রি কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ৩০০ জন পরীক্ষার্থীর মধ্যে ২৪৭ জনের অকৃতকার্য হওয়ায় মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দরা শিক্ষকদেরকে ফুলের তোড়া দিয়ে প্রতিবাদ জানান। সোমবার  (২ নভেম্বর)  বিকালে  কলেজ অফিস কক্ষে উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দরা উপস্থিত হয়ে প্রিন্সিপাল নাজমা বেগমসহ সকল শিক্ষকদেরকে ফুলেল শুভেচ্ছা জানান তারা। 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ মেহেদী, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি সজিবুর রহমান শান্ত, নীলকান্ত সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি তারিক আজিজ, সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেনসহ কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।
উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ মেহেদী জানান, এমন বিপর্যয়ের দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনোভাবেই এড়িয়ে যেতে পারে না।এর প্রতিবাদে মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে অধ্যক্ষ কে সম্মানিত শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

আজ সম্মানিত শিক্ষকদের স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে- ভবিষ্যতে রাজনৈতিক বিবেচনায় কোনো শিক্ষার্থীর  ফরম ফিলাপ  তদবির নিয়ে ছাত্রদল কিংবা বিএনপির কোনো অঙ্গসংগঠনের নেতাকর্মী কলেজে যাবে না। মেধার মূল্যায়ন হবে মেধার ভিত্তিতেই, শিক্ষার্থীদের ফরম ফিলাপ হবে।  কোনো রাজনৈতিক পরিচয় নয় । তিনি আরো বলেন  ফুল আমাদের প্রতিবাদের ভাষা। শিক্ষার মান ও শিক্ষার্থীদের ভবিষ্যৎতে  ভালো ফলাফল করতে ছাত্রদলের সহযোগিতায় থাকবে।

এ বিষয়ে নীলকান্ত সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ  নাজমা বেগম এর  মুটোফোনে একাধিক বার কল দিও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 







স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  কুমিল্লা   মনোহরগঞ্জ   নীলকান্ত সরকারি ডিগ্রি কলেজ   এইচএসসি ফল   ফল বিপর্যয়   ছাত্রদল   শিক্ষার্থী অকৃতকার্য  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close