সোমবার ● ২ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● প্রবাসীদের অধিকার রক্ষায় কুমিল্লায় মানববন্ধন, নির্যাতন-হয়রানি বন্ধের দাবি      ● হারামিয়া ইউপি চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন চান ফছিউল আলম রহিম      ● পঞ্চগড়ে আগাম আমন ধান কাটা শুরু, বাড়তি আয়ের আশায় কৃষক      ● রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে      ● রাঙ্গাবালীতে শিলার মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, স্বামীর গ্রেপ্তার দাবি      ● রাজবাড়ীতে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষক, বাড়ছে উৎপাদন খরচ      ● বরিশালের অভ্যন্তরীণ ছয় রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে হাজারো যাত্রী      ● আশুগঞ্জে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা      ● সন্দ্বীপে বসতবাড়িতে আকস্মিক অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের সহায়তায় নিয়ন্ত্রণ      ● ঢাকায় ই-রিকশা নিবন্ধন শুরু, ফরম বিতরণ ৩ নভেম্বর থেকে      ● তেঁতুলিয়ায় পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে দুই দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন      ● পাংশায় মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে ৪ জনের কারাদণ্ড      
প্রবাসীদের অধিকার রক্ষায় কুমিল্লায় মানববন্ধন, নির্যাতন-হয়রানি বন্ধের দাবি
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৬:৪২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসীদের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিশ্চিত করার পাশাপাশি বিদেশগামী কর্মীদের হয়রানি বন্ধের দাবি উঠেছে কুমিল্লায়। 

বিমানবন্দরে হয়রানি বন্ধ, প্রবাসীদের ওপর নির্যাতনের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করা এবং দালালমুক্ত অভিবাসনব্যবস্থা গড়ে তোলার দাবিতে মানববন্ধন করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সোমবার (২ নভেম্বর) বেলা ১১টায় কুমিল্লা নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে বাংলাদেশ অভিবাসী অধিকার ফোরাম (বোয়াফ), কুমিল্লার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।  এতে সভাপতিত্ব করেন সংগঠনটির কুমিল্লার সভাপতি মো. মোরশেদ আলম ভূঁইয়া।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রবাসীরা নিজেদের পরিবার, স্বজন ও মাতৃভূমি ছেড়ে বিদেশের মাটিতে কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতিতে অবদান রাখছেন। অথচ কর্মক্ষেত্রে নির্যাতন, প্রতারণা, হয়রানি ও নানা ধরনের অনিশ্চয়তার মুখোমুখি হতে হচ্ছে তাঁদের। অনেক ক্ষেত্রে প্রবাসীরা ন্যায়বিচার ও প্রয়োজনীয় আইনি সহায়তা থেকেও বঞ্চিত হন। বিশেষ করে নারী প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাঁদের প্রতি নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।

বক্তারা প্রবাসীদের নিরাপত্তা ও আইনি সহায়তা নিশ্চিত করা, নির্যাতনের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার প্রতিষ্ঠা, বিমানবন্দরে হয়রানি বন্ধ, নারী প্রবাসীদের বিশেষ নিরাপত্তা, দালালমুক্ত অভিবাসনব্যবস্থা চালু এবং প্রবাসীদের অধিকার সুরক্ষায় একটি পৃথক কমিশন গঠনের দাবি জানান।

মানববন্ধনে বক্তারা আরো বলেন, প্রবাসীদের শুধু রেমিট্যান্স পাঠানোর মাধ্যম হিসেবে দেখলে চলবে না। তাঁদের শ্রম, ত্যাগ ও অবদানের যথাযথ মূল্যায়ন করতে হবে। বিদেশের মাটিতে কিংবা দেশে ফেরার পর কোনো প্রবাসী যেন হয়রানি, প্রতারণা ও অবিচারের শিকার না হন, সে জন্য রাষ্ট্রীয়ভাবে কার্যকর সুরক্ষাব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।

মানববন্ধনে বক্তব্য দেন বোয়াফের উপদেষ্টা ও জিএমসি সদর কুমিল্লার সভাপতি সাবেক অধ্যক্ষ মোহাম্মদ শফিকুর রহমান, ট্রেড ইউনিয়ন-সিভিল সোসাইটি অ্যাকশন অ্যালায়েন্স কুমিল্লার সভাপতি কাজী জসিম উদ্দিন মান্না, সংগঠনটির সাংগঠনিক সম্পাদক খন্দকার কামরুল হাসান টিপু, মানবাধিকারকর্মী আলী আকবর মাসুম, বোয়াফের সহসভাপতি রাশেদা আক্তার, ২ নম্বর চৌয়ারা ইউনিয়ন পরিষদের সদস্য জান্নাতুল ফেরদৌস, রোটারিয়ান জাকির হোসেন, সাবেক সাইপ্রাসপ্রবাসী দেলোয়ার হোসেন মজুমদার, দুবাইপ্রবাসী আফজালুর রহমান এবং বোয়াফ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মো. সারওয়ার জামিন খন্দকার।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ওয়ারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কুমিল্লার কর্মকর্তা জাফর উল্লাহ এবং বাংলাদেশ অভিবাসী অধিকার ফোরাম (বোয়াফ), কুমিল্লার সাধারণ সম্পাদক কাজী এনায়েত উল্লাহ মাহতাব।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close