সোমবার ● ২ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পাংশায় মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে ৪ জনের কারাদণ্ড      ● ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ মৃত্যু      ● ভূমিহীনদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন      ● ১১২১ কোটি টাকা আত্মসাৎ-পাচারের অভিযোগে দুদকের তিন মামলা      ● সাভার-আশুলিয়ায় ২৬৪ পোশাক কারখানায় ছুটি      ● আন্দোলনের নামে সহিংসতায় ভিন্ন উদ্দেশ্য: স্বরাষ্ট্রমন্ত্রী      ● মেসির পছন্দের তালিকায় লেভারকুসেনের মাজা      ● অপরিচিত মানুষের সঙ্গে কথা বলার আনন্দ      ● শাহরুখের জন্মদিনে ‘কিং’-এর নতুন গান      ● পঞ্চগড়সহ উত্তরের জেলাগুলোতে আমন ধানের বাম্পার ফলন      ● ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৭০      ● আশুলিয়ায় পুলিশ-শ্রমিক সংঘর্ষে আহত দুই শতাধিক, কাভার্ড ভ্যানে আগুন      
পাংশায় মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে ৪ জনের কারাদণ্ড
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৫:৩৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজবাড়ীর পাংশায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ মাদকদ্রব্য সেবন করার অপরাধে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন মোবাইল কোর্ট।

সোমবার (০২ নভেম্বর) রাত আনুমানিক ২ টা ২০ মিনিটের সময় পাংশা থানা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, পাংশা, রাজবাড়ী মোবাইল কোর্ট পরিচালনা করে আসামীদের এই দণ্ডাদেশ প্রদান করেন এবং তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন - মোঃ জুয়েল মন্ডল (৩৩), পিতা- ইবাদত আলী মন্ডল, সাং- রঘুনাথপুর, থানা- পাংশা, জেলা- রাজবাড়ী। তাঁকে ০১ (এক) মাসের কারাদণ্ড ও ১০০ (একশত) টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

মোঃ কলম আলী (৩৫), পিতা- শাহাদত আলী, সাং- পাংশা চাঁদপুর, থানা- পাংশা, জেলা- রাজবাড়ী। তাঁকে ০৪ (চার) মাসের কারাদণ্ড ও ১০০ (একশত) টাকা অর্থদণ্ড দেওয়া হয়

মোঃ বাচ্চু প্রামানিক, পিতা- সাত্তার প্রামানিক, সাং- পাংশা চাঁদপুর, থানা- পাংশা, জেলা- রাজবাড়ী। তাঁকে ০৬ (ছয়) মাসের কারাদণ্ড ও ১০০ (একশত) টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

মোঃ রতন শেখ (২০), পিতা- মোঃ ইছাক শেখ, সাং- হাবাসপুর, থানা- পাংশা, জেলা- রাজবাড়ী। তাঁকে ১৫ (পনের) দিনের কারাদণ্ড ও ১০০ (একশত) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close