সোমবার ● ২ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● যশোরে যুবলীগের নামে ঝটিকা মিছিলে ‘নেতৃত্ব দেওয়া’ শহীদসহ আটক ৪১      ● ঢাবির ভাস্কর্য বিভাগের প্রদর্শনী, পুরস্কার পেলেন ছয় শিক্ষার্থী      ● ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ, আহত বিজিবি সদস্য      ● সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন এলিজা জামান      ● বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন      ● ভাটারায় শামীমকে হত্যাচেষ্টা, গ্রেপ্তার দেখানো হলো বিএম মোজাম্মেলকে      ● বাণিজ্য মেলার প্রধান ফটক ভেঙে ক্যাম্পাসে ফিরলেন শেকৃবি শিক্ষার্থীরা      ● বার থেকে বস্তি, এরপর তুরাগে মরদেহ: তাহসিফের শেষ রাতের রহস্য      ● রাউজানে কালীপূজার বিশেষ আকর্ষণ ‘শূন্যের আর্তি’      ● নাসিরনগরে দুপুরে মিছিল রাতেই গ্রেফতার ছাত্রলীগ কর্মী       ● রাসায়নিক দিয়ে কদবেল পাকানো, জরিমানা ২৫ হাজার টাকা      ● শিবপুরে লাইসেন্সবিহীন হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা      
যশোরে যুবলীগের নামে ঝটিকা মিছিলে ‘নেতৃত্ব দেওয়া’ শহীদসহ আটক ৪১
প্রতিনিধি, যশোর
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৪:২০ পিএম

রবিবার দিবাগত ভোরে যশোর শহরের মাইকপট্টি এলাকায় যুবলীগের নামে একটি ঝটিকা মিছিল বের হয়।
এরপর ওই মিছিলে নেতৃত্ব দেওয়া ও অংশ নেওয়ার অভিযোগে যুবলীগ নেতা শহীদসহ চারজনকে আটক করেছে সাইবার ইনভেস্টিগেশন টিম, যশোরের সদস্যরা। একই সাথে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মোট ৪১ জন নেতাকর্মীকে আটক করা হয়।

আটক যুবলীগের চার নেতাকর্মী হলেন, শহরের নীলগঞ্জ তাঁতিপাড়ার শেখ আব্দুল হালিমের ছেলে শেখ শহীদ, পুরাতন কসবা কাজীপাড়ার মৃত আব্দুল আজিজের ছেলে শানু, সুজলপুর গ্রামের মৃত করিম সরদারের ছেলে মকবুল হোসেন এবং ঝুমঝুমপুর স্কুল মাঠ এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে কামরুজ্জামান ওরফে সুমন।
ডিবি পুলিশের ওসি মামুনুর রশিদ জানান, গত রোববার খুব সকালে নিষিদ্ধ যুবলীগের উদ্যোগে শহরের মাইকপট্টি এলাকায় সরকারবিরোধী মিছিল বের হয়। ওই মিছিলের নেতৃত্ব দেন শেখ শহীদ। তিনি নীলগঞ্জ তাঁতিপাড়ার শেখ আব্দুল হালিমের ছেলে। রোববার দিবাগত গভীর রাতে তাকে আটক করা হয়।

ডিবির উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, এ ঘটনায় মোহাম্মদ আলী নামে এক যুবককে আটক করা হয়েছে। তিনি শহরের শংকরপুর ছোটনের মোড় এলাকার নাজিম উদ্দীনের ছেলে। রোববারের মিছিলে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এসআই কামাল হোসেন বলেন, রোববারের মিছিলের ঘটনায় ইমরান খান বাদল নামে এক যুবলীগ কর্মীকে আটক করা হয়েছে। তিনি পুরাতন কসবা সেবাসংঘ স্কুলের পাশের মৃত আব্দুল লতিফ খানের ছেলে।
এর আগে ডিবির একটি দল রফিকুল ইসলাম রহমত নামে যুবলীগের আরেক কর্মীকে আটক করে।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, আটক ব্যক্তিদের থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, পলাতক আওয়ামী লীগের নেতাকর্মীদের প্ররোচনায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটির কিছু নেতাকর্মী বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে। এদের গ্রেপ্তারে অভিযান চলছে। ইতিমধ্যে জেলার আট উপজেলা থেকে মোট ৪১ জনকে আটক করা হয়েছে বলে তিনি জানান।








স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  যশোর   যুবলীগ   আওয়ামী লীগ   ঝটিকা মিছিল   শহীদ   আটক   পুলিশ অভিযান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close