সোমবার ● ২ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● যশোরে স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত      ● মুক্তিযোদ্ধার দাফনে বাধার প্রতিবাদে যশোরে মানববন্ধন-গণসমাবেশ      ● যশোরে যুবলীগের নামে ঝটিকা মিছিলে ‘নেতৃত্ব দেওয়া’ শহীদসহ আটক ৪১      ● ঢাবির ভাস্কর্য বিভাগের প্রদর্শনী, পুরস্কার পেলেন ছয় শিক্ষার্থী      ● ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ, আহত বিজিবি সদস্য      ● সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন এলিজা জামান      ● বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন      ● ভাটারায় শামীমকে হত্যাচেষ্টা, গ্রেপ্তার দেখানো হলো বিএম মোজাম্মেলকে      ● বাণিজ্য মেলার প্রধান ফটক ভেঙে ক্যাম্পাসে ফিরলেন শেকৃবি শিক্ষার্থীরা      ● বার থেকে বস্তি, এরপর তুরাগে মরদেহ: তাহসিফের শেষ রাতের রহস্য      ● রাউজানে কালীপূজার বিশেষ আকর্ষণ ‘শূন্যের আর্তি’      ● নাসিরনগরে দুপুরে মিছিল রাতেই গ্রেফতার ছাত্রলীগ কর্মী       
যশোরে স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত
প্রতিনিধি, যশোর
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৪:৩৪ পিএম

‘স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান, মানবতার সেবায় এগিয়ে আসুন’ প্রতিপাদ্যে যশোরে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত হয়েছে।

সোমবার সকালে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে যশোর জেনারেল হাসপাতাল চত্বরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়। পুরুষ সার্জারি ওয়ার্ডের সামনে প্রদক্ষিণ করে র‌্যালিটি আবার প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ আহমেদ ফেরদৌস জাহাঙ্গীর, যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হোসাইন সাফায়েত, অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকার ও যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা।

বক্তারা বলেন, স্বেচ্ছায় রক্তদান একটি মহৎ মানবিক কাজ। একজনের দেওয়া রক্তে বেঁচে যেতে পারে আরেকজনের জীবন। আবার মরণোত্তর চক্ষুদানের মাধ্যমে মৃত্যুর পরও একজন মানুষের চোখ দৃষ্টিহীন কারও পৃথিবী আলোকিত করতে পারে। তাই মানুষকে রক্তদানে উৎসাহিত করার পাশাপাশি মরণোত্তর চক্ষুদান সম্পর্কে সামাজিক সচেতনতা বাড়ানো জরুরি।
আলোচনা সভায় যশোর জেনারেল হাসপাতালের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা উপস্থিত ছিলেন।

মানবিকতা, সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতার বার্তা নিয়ে আয়োজিত এ কর্মসূচিতে স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদানে সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  যশোর   স্বেচ্ছায় রক্তদান   মরণোত্তর চক্ষুদান   জাতীয় দিবস   যশোর জেনারেল হাসপাতাল   মানবিকতা   সচেতনতা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close