সোমবার ● ২ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ভূমিহীনদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন      ● ১১২১ কোটি টাকা আত্মসাৎ-পাচারের অভিযোগে দুদকের তিন মামলা      ● সাভার-আশুলিয়ায় ২৬৪ পোশাক কারখানায় ছুটি      ● আন্দোলনের নামে সহিংসতায় ভিন্ন উদ্দেশ্য: স্বরাষ্ট্রমন্ত্রী      ● মেসির পছন্দের তালিকায় লেভারকুসেনের মাজা      ● অপরিচিত মানুষের সঙ্গে কথা বলার আনন্দ      ● শাহরুখের জন্মদিনে ‘কিং’-এর নতুন গান      ● পঞ্চগড়সহ উত্তরের জেলাগুলোতে আমন ধানের বাম্পার ফলন      ● ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৭০      ● আশুলিয়ায় পুলিশ-শ্রমিক সংঘর্ষে আহত দুই শতাধিক, কাভার্ড ভ্যানে আগুন      ● কেরানীগঞ্জে পরিবেশদূষণ, ১০ কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন      ● যশোর পৌরসভার ৭০ শতাংশ সড়কের বেহাল দশা, ভোগান্তি চরমে      
ভূমিহীনদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
প্রতিনিধি, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৫:২১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে খাসপুকুরপাড়ে বসবাসরত ভূমিহীনদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, নির্যাতনের প্রতিবাদ ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(২ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সামনে রাণীশংকৈল উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের আয়োজনে র‍্যালি শেষে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে খাসপুকুরপাড়ে বসবাসরত প্রায় চার শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের সম্পাদক ওসমান আলী, নির্যাতনের শিকার তাবারক আলী, সংগঠনের সদস্য মো. মানিক ও আমির হোসেনসহ অন্যরা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ভূমিহীনদের ওপর হামলা, নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ভূমিহীনদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তাঁরা।

মানববন্ধনে তাবারক আলী অভিযোগ করে বলেন, গত মাসের শেষের দিকে তাঁর ও তাঁর পরিবারের সদস্যদের ওপর রাজনৈতিক নেতাকর্মীদের হামলা এবং পুলিশের নির্যাতনের ঘটনা ঘটে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে তাঁকে কারাগারে পাঠানো হয় বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, তাঁদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা এবং ক্ষতিপূরণ দিতে হবে। একই সঙ্গে হামলা ও নির্যাতনের ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা এবং খাসপুকুরপাড়ে বসবাসরত ভূমিহীনদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close