প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৫:৪৭ পিএম

সংগৃহীত ছবি
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে রণচন্ডী স্লুইসগেট প্রকল্পের সুবিধাভোগীদের নিয়ে দুই দিনব্যাপী শিখন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে স্লুইসগেট এলাকায় ‘পানি ব্যবস্থাপনা সংগঠনগুলোকে শিখন, প্রকল্প পরিকল্পনা ও রক্ষণাবেক্ষণ পরিদর্শন’ শীর্ষক এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি পানি উন্নয়ন বোর্ড রংপুরের মুখ্য সম্প্রসারণ কর্মকর্তা অমলেশ চন্দ্র রায়।
পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ও প্রশিক্ষণ কোর্সের কো-অর্ডিনেটর আশুতোষ বর্মনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্প্রসারণ কর্মকর্তা আতিকুর রহমান ও তেঁতুলিয়া উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিন।
প্রশিক্ষণ কর্মসূচিতে সহকারী কোর্স কো-অর্ডিনেটর হিসেবে প্রশিক্ষণ দিচ্ছেন ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের উপপ্রধান সম্প্রসারণ কর্মকর্তা মো. রফিউল বারী।
এ প্রশিক্ষণ কর্মসূচিতে রণচন্ডী স্লুইসগেট প্রকল্পের ৬০ জন সুবিধাভোগী সদস্য অংশগ্রহণ করছেন।