শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কিছুটা বেড়েছে      ● এক মাসের মধ্যে পুনঃপরীক্ষার সুযোগ পাচ্ছেন ৪ লাখ ২২ হাজার শিক্ষার্থী      ● শিবপুরে প্রতিবন্ধী উদ্যোক্তার পিঠার ঘরে আগুন      ● আলোচনা, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে কুমিল্লায় উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী      ● কিশোরগঞ্জে ডোর-টু-ডোর যাচাই, শনাক্ত ১ হাজার ৪৭২ মৃত ভাতাভোগী      ● নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালকদের চোখের সুস্থতায় ভিশনস্প্রিং      ● ১৭ বছর উন্নয়নের কথা বলেছে আওয়ামী লীগ: বিদ্যুৎমন্ত্রী      ● পাবনায় মিউজিশিয়ান ফাউন্ডেশনের আহ্বায়ক কমিটি গঠন      ● বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়ছে না কাঙ্খিত ইলিশ       ● পাবনায় হাটের ইজারা নিয়ে বিরোধে গুলিতে নিহত ২      ● পাবনার ভাঙ্গুড়ায় ২৭শত লিটার ভেজাল দুধ জব্দ ও জেল জরিমানা      ● ‎পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু      
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কিছুটা বেড়েছে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ২:১৬ পিএম

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কিছুটা বেড়েছে। তবে যুদ্ধ শুরুর আগের তুলনায় এখনো এ নৌপথে জাহাজের যাতায়াত প্রায় ৭০ শতাংশ কম রয়েছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এ তথ্য জানিয়েছে। শনিবার (৩১ অক্টোবর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

ইউকেএমটিওর তথ্য অনুযায়ী, ২৮ অক্টোবর শেষ হওয়া সপ্তাহে হরমুজ প্রণালি দিয়ে ১২২টি জাহাজ উপসাগর থেকে বের হয়েছে এবং ১৫৫টি জাহাজ প্রবেশ করেছে। আগের সপ্তাহে এ সংখ্যা ছিল যথাক্রমে ১১৪ ও ১২৭টি। অর্থাৎ জাহাজ চলাচল কিছুটা বাড়লেও যুদ্ধপূর্ব পরিস্থিতিতে ফেরেনি এ নৌপথ। সংস্থাটি ওই সপ্তাহে হরমুজ প্রণালিতে তিনটি হামলার ঘটনা নথিভুক্ত করেছে। তবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) শুক্রবার ঘোষিত চারটি ট্যাংকার-সংক্রান্ত ঘটনা এ হিসাবের অন্তর্ভুক্ত নয়।

ইউকেএমটিও জানিয়েছে, ওই চার ঘটনার একটি জাহাজ যাত্রা অব্যাহত রাখতে পেরেছে, আরেকটিকে সহায়তা নিতে হয়েছে এবং তৃতীয়টির অবস্থা নিশ্চিত হওয়া যায়নি। সংস্থাটির হিসাবে, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালি, এডেন উপসাগর ও ওমান সাগরে অন্তত ১৪৪টি হামলার ঘটনা রিপোর্ট করা হয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথে জাহাজ চলাচল কম থাকায় আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  হরমুজ প্রণালি   ইরান   যুক্তরাষ্ট্র   ইসরায়েল   জাহাজ চলাচল   ইউকেএমটিও   জ্বালানি সরবরাহ   মধ্যপ্রাচ্য  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close