শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● নিষেধাজ্ঞায় পারমাণবিক শক্তিধর দেশের মর্যাদা হারাবে না উত্তর কোরিয়া      ● হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কিছুটা বেড়েছে      ● এক মাসের মধ্যে পুনঃপরীক্ষার সুযোগ পাচ্ছেন ৪ লাখ ২২ হাজার শিক্ষার্থী      ● শিবপুরে প্রতিবন্ধী উদ্যোক্তার পিঠার ঘরে আগুন      ● আলোচনা, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে কুমিল্লায় উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী      ● কিশোরগঞ্জে ডোর-টু-ডোর যাচাই, শনাক্ত ১ হাজার ৪৭২ মৃত ভাতাভোগী      ● নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালকদের চোখের সুস্থতায় ভিশনস্প্রিং      ● ১৭ বছর উন্নয়নের কথা বলেছে আওয়ামী লীগ: বিদ্যুৎমন্ত্রী      ● পাবনায় মিউজিশিয়ান ফাউন্ডেশনের আহ্বায়ক কমিটি গঠন      ● বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়ছে না কাঙ্খিত ইলিশ       ● পাবনায় হাটের ইজারা নিয়ে বিরোধে গুলিতে নিহত ২      ● পাবনার ভাঙ্গুড়ায় ২৭শত লিটার ভেজাল দুধ জব্দ ও জেল জরিমানা      
নিষেধাজ্ঞায় পারমাণবিক শক্তিধর দেশের মর্যাদা হারাবে না উত্তর কোরিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ২:১৯ পিএম

যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা এবং চাপ দিয়ে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রধর রাষ্ট্রের অবস্থান বদলানো যাবে না বলে দাবি করেছে পিয়ংইয়ং। দেশটির বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা বাস্তবায়ন জোরদারের আহ্বান জানিয়ে কয়েকটি দেশের দেওয়া যৌথ বিবৃতিকে নিজেদের সার্বভৌমত্বের ‘নির্লজ্জ লঙ্ঘন’ বলে আখ্যা দিয়েছে উত্তর কোরিয়া।

শনিবার (৩১ অক্টোবর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও দক্ষিণ কোরিয়াসহ কয়েকটি দেশ নিয়ে গঠিত নিষেধাজ্ঞা পর্যবেক্ষণকারী একটি গোষ্ঠী চলতি সপ্তাহে ওই যৌথ বিবৃতি দেয়। এতে জাতিসংঘের সদস্যদেশগুলোর প্রতি উত্তর কোরিয়ার শ্রমিক নিয়োগ এবং দেশটির সঙ্গে সামরিক সহযোগিতা নিষিদ্ধ করে নিরাপত্তা পরিষদের নেওয়া সিদ্ধান্তগুলো পুরোপুরি বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

এর প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ‘নিষেধাজ্ঞা ও চাপ দুর্বলদের ওপর কাজ করতে পারে, কিন্তু আমাদের ওপর কখনোই নয়।’ কেসিএনএ প্রকাশিত বিবৃতিতে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার কৌশল উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রধর রাষ্ট্রের অবস্থানকে কোনোভাবেই প্রভাবিত করতে পারবে না। ২০০৬ সাল থেকে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধের লক্ষ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ একাধিক নিষেধাজ্ঞা প্রস্তাব গ্রহণ করেছে।







স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  উত্তর কোরিয়া   কিম জং উন   পারমাণবিক অস্ত্র   যুক্তরাষ্ট্র   পশ্চিমা নিষেধাজ্ঞা   জাতিসংঘ   আন্তর্জাতিক রাজনীতি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close