শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● এক মাসের মধ্যে পুনঃপরীক্ষার সুযোগ পাচ্ছেন ৪ লাখ ২২ হাজার শিক্ষার্থী      ● শিবপুরে প্রতিবন্ধী উদ্যোক্তার পিঠার ঘরে আগুন      ● আলোচনা, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে কুমিল্লায় উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী      ● কিশোরগঞ্জে ডোর-টু-ডোর যাচাই, শনাক্ত ১ হাজার ৪৭২ মৃত ভাতাভোগী      ● নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালকদের চোখের সুস্থতায় ভিশনস্প্রিং      ● ১৭ বছর উন্নয়নের কথা বলেছে আওয়ামী লীগ: বিদ্যুৎমন্ত্রী      ● পাবনায় মিউজিশিয়ান ফাউন্ডেশনের আহ্বায়ক কমিটি গঠন      ● বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়ছে না কাঙ্খিত ইলিশ       ● পাবনায় হাটের ইজারা নিয়ে বিরোধে গুলিতে নিহত ২      ● পাবনার ভাঙ্গুড়ায় ২৭শত লিটার ভেজাল দুধ জব্দ ও জেল জরিমানা      ● ‎পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু      ● মির্জাপুর-ঢাকা রুটে ‘পূর্বাচল ট্রানজিট এক্সপ্রেস’ চালু      
এক মাসের মধ্যে পুনঃপরীক্ষার সুযোগ পাচ্ছেন ৪ লাখ ২২ হাজার শিক্ষার্থী
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১:৪৮ পিএম

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া ৪ লাখ ২২ হাজার ৯০৫ শিক্ষার্থী পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন। নতুন উদ্যোগ অনুযায়ী, ফল প্রকাশের এক মাসের মধ্যে শুধু অকৃতকার্য বিষয়গুলোতে পরীক্ষায় অংশ নিতে পারবেন তাঁরা।

শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধনকালে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। বর্তমানে প্রচলিত নিয়মে এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হলে পরবর্তী বছর পরীক্ষায় অংশ নিতে হয়। এতে শিক্ষার্থীদের দীর্ঘ এক বছর অপেক্ষা করতে হয়। নতুন উদ্যোগ বাস্তবায়িত হলে সেই অপেক্ষা কমবে।

তবে পুনঃপরীক্ষার নির্দিষ্ট তারিখ, আবেদনপ্রক্রিয়া, সময়সূচি ও অন্যান্য নিয়মাবলি এখনো জানানো হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরবর্তী সময়ে এ বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশনা প্রকাশ করবে।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  এইচএসসি পরীক্ষা   এইচএসসি ফল   পুনঃপরীক্ষা   অকৃতকার্য শিক্ষার্থী   শিক্ষামন্ত্রী   শিক্ষা মন্ত্রণালয়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close