শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● পাবনায় মিউজিশিয়ান ফাউন্ডেশনের আহ্বায়ক কমিটি গঠন      ● বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়ছে না কাঙ্খিত ইলিশ       ● পাবনায় হাটের ইজারা নিয়ে বিরোধে গুলিতে নিহত ২      ● পাবনার ভাঙ্গুড়ায় ২৭শত লিটার ভেজাল দুধ জব্দ ও জেল জরিমানা      ● ‎পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু      ● মির্জাপুর-ঢাকা রুটে ‘পূর্বাচল ট্রানজিট এক্সপ্রেস’ চালু      ● নরসিংদীতে আধিপত্যের লড়াইয়ে গোলাগুলি, গুলিবিদ্ধ ২      ● রাঙ্গাবালীতে গৃহবধূর মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ      ● এইচএসসিতে পাস ৫২.১২%, জিপিএ-৫ পেলেন ৪০ হাজার      ● ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা      ● এইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ      ● তাহসিফের মৃত্যু: বন্ধু দীপকে গ্রেপ্তার দেখাল পিবিআই      
পাবনায় হাটের ইজারা নিয়ে বিরোধে গুলিতে নিহত ২
শিশির ইসলাম, পাবনা
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১২:৪৮ পিএম আপডেট: ৩১.১০.২০২৬ ১:০৭ PM

পাবনায় হাটের ইজারা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে ইজারাদার সহ দুইজন নিহত হয়েছেন। 

আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে সদর উপজেলার আতাইকুলা থানার পুষ্পপাড়া বাজারে এ ঘটনা ঘটে। 

পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহতরা হলেন, পুষ্পপাড়া হাটের ইজারাদার আব্দুস সালাম হাজী (৫৫) ও তার সহযোগী রিপন হোসেন (৫০)। তাদের বাড়ি আতাইকুলা থানার ধর্মগ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পুষ্পপাড়া হাটের ইজারা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। হাটের বর্তমান ইজারাদার আব্দুস সালাম হাজী তার সহযোগীদের নিয়ে হাটে তাদের অফিস রুমে বসেছিলেন। এ সময় প্রতিপক্ষের কয়েকজন লোক মুখোশ পরা অবস্থায় এসে তাদের উপরগুলি বর্ষণ করে পালিয়ে যায়। 

স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সালাম হাজী ও তার সহযোগী রিপনকে মৃত ঘোষণা করেন। 

পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ বলেন, এখন পর্যন্ত আমাদের প্রাথমিক তথ্য মতে হাটের ইজারা নিয়ে দুই পক্ষের বিরোধ ছিল। তারই জেরে প্রতিপক্ষের লোকজন তাদের উপরগুলি বর্ষণ করেছে। দুইজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। 

পুলিশ সুপার আরো জানান, আমরা আরো তদন্ত করছি। কারা এ হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের খুঁজে বের করা হবে। বিস্তারিত পরে জানাতে পারবে।







স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  পাবনা   পুষ্পপাড়া বাজার   হাটের ইজারা   গুলিতে নিহত   আব্দুস সালাম হাজী   আতাইকুলা   হত্যাকাণ্ড  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close