শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● পাবনার ভাঙ্গুড়ায় ২৭শত লিটার ভেজাল দুধ জব্দ ও জেল জরিমানা      ● ‎পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু      ● মির্জাপুর-ঢাকা রুটে ‘পূর্বাচল ট্রানজিট এক্সপ্রেস’ চালু      ● নরসিংদীতে আধিপত্যের লড়াইয়ে গোলাগুলি, গুলিবিদ্ধ ২      ● রাঙ্গাবালীতে গৃহবধূর মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ      ● এইচএসসিতে পাস ৫২.১২%, জিপিএ-৫ পেলেন ৪০ হাজার      ● ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা      ● এইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ      ● তাহসিফের মৃত্যু: বন্ধু দীপকে গ্রেপ্তার দেখাল পিবিআই      ● নেতানিয়াহু না আইজেনকোট, কে হচ্ছেন প্রধানমন্ত্রী?      ● গোরস্থানের ভেতর থেকে হেরোইন উদ্ধার      ● গলাচিপায় ইয়াবাসহ গ্রেপ্তার ২      
পাবনার ভাঙ্গুড়ায় ২৭শত লিটার ভেজাল দুধ জব্দ ও জেল জরিমানা
শিশির ইসলাম, পাবনা
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১২:৩৯ পিএম

পাবনায় এনএসআই এর গোপন তথ্য ও প্রত্যক্ষ সহযোগীতায় ২৭০০ লিটার ভেজাল দুধ জব্দ ও মোবাইল কোর্টের মাধ্যমে জেল জরিমানা করা হয়।

৩০ অক্টোবর শুক্রবার ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সুরাইয়া মমতাজ কর্তৃক ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায়  ০২ জন ভেজাল দুধ  উৎপাদকারী ভাঙ্গুড়া উপজেলার কৈডাঙ্গা গ্রামের মৃত আবু তালেব সরকারের ছেলে আবুল বাসার কে  এক বছরের কারাদণ্ড ও ২লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয় এবং একই গ্রামের হাবিল প্রামানিক এর ছেলে মোঃ সবুজকে ৬ মাসের জেল ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের জেল প্রদান করা হয়। এসময় ভেজাল দুধ উৎপাদনে ব্যবহৃত ২৭০০ লিটার জেলি,২০০কেজি সয়াবিন ও ৩২০লিটার ভেজাল দুধ আটক করা হয়। অভিযানের সময় এনএসআই পাবনা কার্যালয়ের উপপরিচালক এবিএম লুৎফুল কবির এর নেতৃত্বে ১০ জন সদস্য ও ভাঙ্গাুরা উপজেলার এসিল্যান্ড নুসরাত জাহান এবং উপজেলা সেনিটারী ইন্সপেক্টর মোঃ নুরুল ইসলাম ও ভাঙ্গুড়া থানা পুলিশ উপস্থিত ছিলেন। 

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তাসুরাইয়া মমতাজ বলেন ভেজাল প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি আমরা সবসময় অপরাধী শনাক্তকরণ ও আইন অনুযায়ী জেল জরিমানা করে আসছি এটা চলমান থাকবে।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  পাবনা   ভাঙ্গুড়া   ভেজাল দুধ   ভেজাল দুধ উৎপাদন   এনএসআই   ভ্রাম্যমাণ আদালত   জেল জরিমানা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close