শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● পাবনায় মিউজিশিয়ান ফাউন্ডেশনের আহ্বায়ক কমিটি গঠন      ● বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়ছে না কাঙ্খিত ইলিশ       ● পাবনায় হাটের ইজারা নিয়ে বিরোধে গুলিতে নিহত ২      ● পাবনার ভাঙ্গুড়ায় ২৭শত লিটার ভেজাল দুধ জব্দ ও জেল জরিমানা      ● ‎পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু      ● মির্জাপুর-ঢাকা রুটে ‘পূর্বাচল ট্রানজিট এক্সপ্রেস’ চালু      ● নরসিংদীতে আধিপত্যের লড়াইয়ে গোলাগুলি, গুলিবিদ্ধ ২      ● রাঙ্গাবালীতে গৃহবধূর মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ      ● এইচএসসিতে পাস ৫২.১২%, জিপিএ-৫ পেলেন ৪০ হাজার      ● ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা      ● এইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ      ● তাহসিফের মৃত্যু: বন্ধু দীপকে গ্রেপ্তার দেখাল পিবিআই      
পাবনায় মিউজিশিয়ান ফাউন্ডেশনের আহ্বায়ক কমিটি গঠন
শিশির ইসলাম, পাবনা
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১২:৫৭ পিএম আপডেট: ৩১.১০.২০২৬ ১:১০ PM

জাতীয় সম্মেলন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনা, বাংলাদেশ মিউজিশিয়ান ফাউন্ডেশন (BMF), পাবনা জেলা শাখার জাতীয় সম্মেলন ২০২৬ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত ও আহবায়ক কমিটি গঠন করা হয়েছে । বুধবার পাবনা শহরের এ আর কর্ণার মার্কেট এর  ৩য় তলায় গণশিল্পী সংস্থার কার্যালয়ে আয়োজিত এ সভায় পাবনার বিভিন্ন পর্যায়ের যন্ত্রসংগীতশিল্পীরা অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মিউজিশিয়ান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা  সদস্য ও কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সচিব সুমন রেজা খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট, পাবনার সভাপতি মো. ফরিদুল ইসলাম খোকন এবং গণশিল্পী সংস্থা, পাবনার সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব ভৌমিক। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মিউজিশিয়ান ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য মো. মাহবুবুল আলম লিটন। সভাপতির অনুমতিক্রমে সভাটি সঞ্চালনা করেন মো. মারুফ সারদার। সভায় বক্তারা তাঁদের বক্তব্যে যন্ত্রসংগীতশিল্পীদের পেশাগত সমস্যা, অধিকার ও সুযোগ-সুবিধা, পারস্পরিক সহযোগিতা এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে গঠনমূলক আলোচনা করেন। বক্তারা যন্ত্রসংগীতশিল্পীদের ঐক্যবদ্ধ করা, তাঁদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখা এবং পাবনার যন্ত্রসংগীতাঙ্গনের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় ভিডিও কলের মাধ্যমে যুক্ত হয়ে বাংলাদেশ মিউজিশিয়ান ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি গাজী আবদুল হাকিম এবং BMF-এর উপদেষ্টা পিয়াল হাসান সভায় উপস্থিত সবার প্রতি শুভেচ্ছা ও শুভকামনা জানান। তাঁরা সংগঠনের কার্যক্রমের অগ্রগতি কামনা করেন এবং যন্ত্রসংগীতশিল্পীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

সভায় উপস্থিত যন্ত্রসংগীতশিল্পীরা তাঁদের পেশাগত বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও প্রস্তাব তুলে ধরেন। আলোচনা শেষে বাংলাদেশ মিউজিশিয়ান ফাউন্ডেশন (BMF), পাবনা জেলা শাখার কার্যক্রমকে সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত আহ্বায়ক কমিটির উপদেষ্টামণ্ডলী  জেলা কালচারাল অফিসার মারুফা মঞ্জুরী খান,  সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার সভাপতি ফরিদুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক মীর ফজলুল করিম বাচ্চু, 
গণশিল্পী সংস্থা পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সীমান্ত, সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব ভৌমিক 
কমিটির আহ্বায়ক:মো. মাহবুবুল আলম লিটন।
সদস্য সচিব: মো. মারুফ সারদার।
সদস্যবৃন্দ খন্দকার রাইসুর রহমান, শ্রীকৃষ্ণ লাল কর্মকার, হালিম বয়াতি,শরিফুল ইসলাম হালিম,মো. রবিউল ইসলাম, মো. কামরুল হাসান, হাবলু দাস। সভায় আরও উপস্থিত ছিলেন অজয় কুমার বসাক, মো. আমিরুল ইসলাম, মো. আব্দুল আওয়াল জুয়েল, মো. আকাশুর রহমান নাজমুল, মো. মোবারক হোসেন, মো. বজলু হোসেন, আসাদুল ইসলাম জনম, মো. নাজমুল ইসলাম সৌরভ, মো. নাজিম হোসেন, শিশির আহমেদ, নাহিদুজ্জামান নাহিদ এবং মো. আব্দুল আলীম ধুলিসহ পাবনার বিভিন্ন পর্যায়ের যন্ত্রসংগীতশিল্পীরা। সভায় বক্তারা নবগঠিত আহ্বায়ক কমিটির মাধ্যমে যন্ত্রসংগীতশিল্পীদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, তাঁদের পেশাগত সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ গ্রহণ এবং বাংলাদেশ মিউজিশিয়ান ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন। বাংলাদেশ মিউজিশিয়ান ফাউন্ডেশন (BMF), পাবনা জেলা শাখা যন্ত্রসংগীতশিল্পীদের কল্যাণ, পেশাগত মর্যাদা রক্ষা এবং পাবনার যন্ত্রসংগীতাঙ্গনের সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ মিউজিশিয়ান ফাউন্ডেশন   বিএমএফ   পাবনা   আহ্বায়ক কমিটি   যন্ত্রসংগীতশিল্পী   সাংস্কৃতিক সংগঠন   জাতীয় সম্মেলন ২০২৬  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close