শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়ছে না কাঙ্খিত ইলিশ       ● পাবনায় হাটের ইজারা নিয়ে বিরোধে গুলিতে নিহত ২      ● পাবনার ভাঙ্গুড়ায় ২৭শত লিটার ভেজাল দুধ জব্দ ও জেল জরিমানা      ● ‎পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু      ● মির্জাপুর-ঢাকা রুটে ‘পূর্বাচল ট্রানজিট এক্সপ্রেস’ চালু      ● নরসিংদীতে আধিপত্যের লড়াইয়ে গোলাগুলি, গুলিবিদ্ধ ২      ● রাঙ্গাবালীতে গৃহবধূর মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ      ● এইচএসসিতে পাস ৫২.১২%, জিপিএ-৫ পেলেন ৪০ হাজার      ● ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা      ● এইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ      ● তাহসিফের মৃত্যু: বন্ধু দীপকে গ্রেপ্তার দেখাল পিবিআই      ● নেতানিয়াহু না আইজেনকোট, কে হচ্ছেন প্রধানমন্ত্রী?      
বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়ছে না কাঙ্খিত ইলিশ
রাজিব সুজন, পটুয়াখালী
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১২:৫৩ পিএম

দীর্ঘ ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে বঙ্গোপসাগরে ট্রলার নিয়ে নেমেও কাঙ্ক্ষিত ইলিশের দেখা পাচ্ছেন না পটুয়াখালীর কলাপাড়ার উপকূলীয় জেলেরা। ইলিশের প্রজনন রক্ষায় টানা তিন সপ্তাহের নিষেধাজ্ঞা কাটিয়ে বুকভরা আশা নিয়ে সাগরে পাড়ি জমিয়েছিলেন তাঁরা। কিন্তু জালে প্রত্যাশিত মাছ না ওঠায় জেলে পরিবার ও মৎস্য ব্যবসায়ীদের মাঝে নেমে এসেছে চরম হতাশা ও দুশ্চিন্তা।

গত বুধবার (২৯ অক্টোবর) মধ্যরাতে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরপরই কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ছোট-বড় ট্রলার নিয়ে ইলিশ শিকারে যান স্থানীয় জেলেরা। তবে বৃহস্পতিবার ও শুক্রবার তীরে ফিরে আসা ট্রলারগুলোতে ইলিশের পরিমাণ ছিল আশঙ্কাজনকভাবে কম।
সরেজমিনে উপকূলে ঘুরে জানা যায়, সাগরের তীরবর্তী এলাকায় ইলিশের উপস্থিতি বলতে গেলে একেবারেই শূন্য। তবে প্রশাসনিক নজরদারি এড়িয়ে নিষেধাজ্ঞার শেষ সপ্তাহে চুরি করে গভীর সাগরে যাওয়া গুটিকয়েক ট্রলার কিছুটা ভালো পরিমাণ ইলিশ ও সামুদ্রিক মাছ নিয়ে কূলে ফিরেছে।

শুক্রবার (৩০ অক্টোবর) সকাল থেকে উপজেলার ঐতিহ্যবাহী মৎস্য অবতরণ কেন্দ্র মহিপুর ও আলীপুর ঘাটে ইলিশ বিক্রিকে কেন্দ্র করে হাঁকডাকে ব্যস্ততা দেখা গেলেও বাজারে ইলিশের দাম ছিল অত্যন্ত চড়া। বর্তমানে ডাক (নিলাম) প্রক্রিয়ায় প্রতি কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২,২০০ থেকে ২,৫০০ টাকায়। এছাড়া ৭০০–৯০০ গ্রাম ওজনের ইলিশ ১,৫০০ থেকে ১,৭০০ টাকা, ৫০০–৬০০ গ্রাম ওজনের ইলিশ ৮০০ থেকে ১,০০০ টাকা এবং জাটকা (ছোট ইলিশ) ৫০০ থেকে ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে স্থানীয় আড়তদারদের আশা, গভীর সাগরে থাকা সব ট্রলার কূলে ফিরলে ইলিশের জোগান বাড়বে এবং দামও কিছুটা কমবে।

উপকূলবর্তী এলাকায় মাছের আকাল নিয়ে কুয়াকাটার স্থানীয় জেলে আব্দুর রহিম হতাশা প্রকাশ করে বলেন, ‘‘আগে এই সৈকতের কাছেই খুঁটা জাল ফেললে বড় বড় ইলিশ মিলত। এখন আর উপকূলের কাছাকাছি কোনো ইলিশ পাওয়া যায় না।’’
আলীপুর ঘাটের ট্রলার মালিক মোঃ গফুর মিয়া বলেন, ‘‘গত দুই বছর ধরে সাগরে আশানুরূপ মাছ মিলছে না। তার ওপর ঘন ঘন বৈরী আবহাওয়া তো আছেই। দীর্ঘদিন পর সাগরে ট্রলার গেছে, এখন মাছ পাওয়া না-পাওয়া আল্লাহর ভরসা।’’
অবৈধভাবে মৎস্য শিকার ও ট্রলারের দাপটকে দায়ী করে মহিপুরের ‘গাজী ফিশ’-এর স্বত্বাধিকারী মোঃ মজনু গাজী বলেন, ‘‘সরকারি নিষেধাজ্ঞার কারণে সাগরে মাছের বংশবৃদ্ধি ঘটলেও অবৈধ ট্রলিং বোটগুলো মাছ ধরার চেয়ে নষ্ট করে বেশি। এ বিষয়ে সরকারের কঠোর ও নিয়মিত নজরদারি অত্যন্ত জরুরি।’’

সার্বিক বিষয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জহিরুন্নবী জানান, ‘‘বিগত বছরগুলোর তুলনায় বর্তমানে সাগরে মাছ ধরার ট্রলারের সংখ্যা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। ফলে উপকূলের কাছাকাছি এলাকাগুলোতে মাছের জোগান আগের মতো পাওয়া যায় না। তবে গভীর সমুদ্রে অবস্থানরত ট্রলারগুলোতে ঝাঁকে ঝাঁকে বড় ইলিশ ধরা পড়বে বলে আমরা আশাবাদী।’’
উল্লেখ্য, মা-ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ও বংশবৃদ্ধির লক্ষ্যে গত ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর মধ্যরাত পর্যন্ত টানা ২২ দিন সারাদেশের নদী ও সাগরে সব ধরনের মৎস্য আহরণে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছিল সরকার।







স্বদেশ প্রতিদিন/এস পি





আরও সংবাদ   বিষয়:  পটুয়াখালী   কলাপাড়া   কুয়াকাটা   বঙ্গোপসাগর   ইলিশ   জেলে   মহিপুর ঘাট   আলীপুর ঘাট   ইলিশের দাম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close