শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ‎পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু      ● মির্জাপুর-ঢাকা রুটে ‘পূর্বাচল ট্রানজিট এক্সপ্রেস’ চালু      ● নরসিংদীতে আধিপত্যের লড়াইয়ে গোলাগুলি, গুলিবিদ্ধ ২      ● রাঙ্গাবালীতে গৃহবধূর মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ      ● এইচএসসিতে পাস ৫২.১২%, জিপিএ-৫ পেলেন ৪০ হাজার      ● ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা      ● এইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ      ● তাহসিফের মৃত্যু: বন্ধু দীপকে গ্রেপ্তার দেখাল পিবিআই      ● নেতানিয়াহু না আইজেনকোট, কে হচ্ছেন প্রধানমন্ত্রী?      ● গোরস্থানের ভেতর থেকে হেরোইন উদ্ধার      ● গলাচিপায় ইয়াবাসহ গ্রেপ্তার ২      ● সাভারে পূর্ব শত্রুতার জেরে গুলি, লক্ষ্য ফসকে যুবকের বন্ধু গুলিবিদ্ধ      
‎পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু
‎শিশির ইসলাম, পাবনা
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১২:৩১ পিএম

পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের সোনাপাতিল বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে কয়েকজন কিশোর ও তরুণ বিলে মাছ ধরতে যান। হঠাৎ বৃষ্টি শুরু হলে তাঁরা বিলের মধ্যে একটি টংঘর বা পলিথিনের মাচায় আশ্রয় নেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। গুরুতর আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। পরে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতদের মধ্যে রয়েছেন মালঞ্চি ইউনিয়নের গজমতিকুন্ডা গ্রামের রবিউলের ছেলে শাওন (২২), নলমুড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে রব্বেল (২২), একই গ্রামের শাহজাহানের ছেলে মিজান (১২) ও নাজিম উদ্দীনের ছেলে সাজিদ (১০)। এ ছাড়া ১৪ বছর বয়সী এক কিশোরের পরিচয় জানা যায়নি। পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো যাবে।




স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  পাবনা   বজ্রপাত   বজ্রপাতে মৃত্যু   সোনাপাতিল বিল   মালঞ্চি ইউনিয়ন   মাছ ধরতে গিয়ে মৃত্যু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close