প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ২:১৯ পিএম

মাদারীপুরের কালকিনিতে উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাসের সভাপতিত্বে সভায় কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলম, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মুন্সী, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মিজানুর রহমান বেপারীসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, বিজয় টিভির কালকিনি উপজেলা প্রতিনিধি সাহাদাত হোসেনসহ উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় মাদক, চুরি-ছিনতাই, কিশোর অপরাধ, বাল্যবিবাহ, ইভটিজিং ও বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।
এ ছাড়া সভায় উপজেলার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে জনপ্রতিনিধি, প্রশাসন, পুলিশ ও স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে কোনো ধরনের অপরাধ বা অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়।
স্বদেশ প্রতিদিন/এফএইচ