বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’-এর ভিউ ১৭০ কোটি      ● যশোরে পৈতৃক জমি দখলের অভিযোগ      ● ঝিমিয়ে পড়া মানিপ্লান্ট সতেজ করবেন যেভাবে      ● গাছের ওপর দিয়ে পারাপার ৩০ হাজার মানুষের      ● গাজার শিশুদের জন্য হামজার ১ কোটি ৬৫ লাখ টাকার অনুদান      ● নিষেধাজ্ঞা শেষ, মাছ ধরতে প্রস্তুত হাতিয়ার জেলেরা      ● প্রথম ইনিংসে ২৭২ রানেই অলআউট বাংলাদেশ      ● সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার      ● জুনিয়রের ফোন পেয়ে বাসা থেকে বের হন তাহসিফ, পরে মিলল মরদেহ      ● তাহসিফের মৃত্যু নিয়ে ময়নাতদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী      ● তুরাগ নদ থেকে উদ্ধার তাহসিফের মরদেহে যা পেল পুলিশ      ● ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ প্রতিমন্ত্রীর      
পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’-এর ভিউ ১৭০ কোটি
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ২:১৭ পিএম

পাকিস্তানি টেলিভিশন ধারাবাহিক ‘দার-ই-নিজাত’ ডিজিটাল প্ল্যাটফর্মে ১৭০ কোটি বা ১ দশমিক ৭ বিলিয়ন ভিউয়ের মাইলফলক ছুঁয়েছে। এআরওয়াই ডিজিটালে প্রচারিত নাটকটি মাত্র ২৩টি পর্ব সম্প্রচারের পরই এই ভিউ অর্জন করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন দুরেফিশান সেলিম ও শেহেরিয়ার মুনাওয়ার। এটি লিখেছেন উমাইরা আহমেদ এবং পরিচালনা করেছেন সাকিব খান।

নাটকের গল্প আবর্তিত হয়েছে জারিয়াব, জামিল ও আবু বকরকে ঘিরে। দীর্ঘ সাত বছরের প্রেমের সম্পর্কে জড়িত জারিয়াবকে একপর্যায়ে নিজের স্বার্থে ধোঁকা দেয় জামিল। এই বিশ্বাসঘাতকতার পর জারিয়াবের জীবনে আসে বড় পরিবর্তন। অতীতের সম্পর্ক থেকে বেরিয়ে সে আত্মোপলব্ধি, ধর্মীয় মূল্যবোধ ও আত্মমর্যাদার পথে এগিয়ে যায়। এ সময় আবু বকরের ভালোবাসা ও সম্মানবোধ তার জীবনে নতুন অধ্যায়ের সূচনা করে।

উমাইরা আহমেদের জীবনঘনিষ্ঠ গল্প, সম্পর্কের টানাপোড়েন এবং প্রধান অভিনয়শিল্পীদের পর্দার রসায়ন নাটকটির জনপ্রিয়তার অন্যতম কারণ হিসেবে আলোচিত হচ্ছে। পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশ ও ভারতেও ধারাবাহিকটি দর্শকদের আগ্রহ তৈরি করেছে। ডিজিটাল প্ল্যাটফর্মে এর বিপুল ভিউ পাকিস্তানি নাটকের আন্তর্জাতিক জনপ্রিয়তার আরেকটি উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  দার-ই-নিজাত   পাকিস্তানি নাটক   দুরেফিশান সেলিম   শেহেরিয়ার মুনাওয়ার   উমাইরা আহমেদ   বিনোদন   টেলিভিশন ধারাবাহিক   ইউটিউব ভিউ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close