শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● সোনালী ব্যাংকের শীর্ষ ব্যবস্থাপনার অংশগ্রহণে সাইবার নিরাপত্তা সুশাসন কর্মশালা      ● ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনে বিরোধী দলের জনপ্রিয়তায় ধস নেমেছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী      ● সাতক্ষীরায় জলাবদ্ধতায় আটকে কৃষি, অনিশ্চয়তায় সাতক্ষীরার ৩০ হাজার কৃষক      ● আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি, মিরপুরে সড়ক অবরোধ      ● তিন জেলার ৭০ চরমপন্থির আত্মসমর্পণ কাল, পুনর্বাসনের উদ্যোগ      ● মোংলায় ১৩৩ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্টগার্ড      ● এইচএসসিতে খারাপ ফল, হতাশ না হয়ে যেভাবে ঘুরে দাঁড়াবেন      ● নেটফ্লিক্সে আসছে ‘পাবজি’ সিরিজ, অভিনয়ে ডোনাল্ড গ্লোভার      ● ফেন্সিডিল সহ ভারতীয় ঔষধ জব্দ করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন       ● মোংলায় পশুর নদীতে পড়ে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার      ● ভারত থেকে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি, হস্তান্তর বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে      ● যশোর বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৪.৯২ শতাংশ      
সাভারে পূর্ব শত্রুতার জেরে গুলি, লক্ষ্য ফসকে যুবকের বন্ধু গুলিবিদ্ধ
ইস্কান্দার হোসাইন রুদ্র, সাভার (ঢাকা)
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৪:১৪ পিএম

ঢাকার সাভারের আশুলিয়ায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষকে লক্ষ্য করে ছোড়া এলোপাতাড়ি গুলিতে সাইদুর রহমান (৩২) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (৩০ অক্টোবর) সকালে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. রাকিবুল হাসান ইশান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার রাত ১০টার দিকে আশুলিয়া থানাধীন ধলপুর এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সাইদুর রহমান লালমনিরহাট সদর উপজেলার পাঠানটারি এলাকার রফিকুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আশুলিয়া থানার ধলপুর এলাকার বাসিন্দা রকি দেওয়ানের (২৬) সাথে একই এলাকার হাফিজুর রহমানের (৪৫) দীর্ঘদিন ধরে পূর্ব বিরোধ চলে আসছিল। এই শত্রুতার জেরে বৃহস্পতিবার রাত ১০টার দিকে হাফিজুরের ছেলে আসিফ (২৩) ও তার সহযোগী কামরুল (৩৩) মোটরসাইকেলযোগে ঘটনাস্থলে আসে। একপর্যায়ে তারা রকি দেওয়ানকে লক্ষ্য করে তিন রাউন্ড পিস্তলের গুলি ছোড়ে। এ সময় লক্ষ্য ফসকে একটি গুলি রকি দেওয়ানের সাথে থাকা তার বন্ধু সাইদুর রহমানের বাম পায়ের হাঁটুর ওপর বিদ্ধ হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে লুটিয়ে পড়েন। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

এ বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. রাকিবুল হাসান ইশান জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত তৎপরতা শুরু করে। ঘটনাস্থল পরিদর্শন করে সেখান থেকে ৩ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  আশুলিয়া   সাভার   গুলিবর্ষণ   যুবক গুলিবিদ্ধ   পূর্বশত্রুতা   ঢাকা জেলা পুলিশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close