বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল শুরু ৩১ অক্টোবর      ● মুরাদনগর হাসপাতালে অনুপস্থিত ৫ চিকিৎসক, ব্যবস্থা নেওয়ার নির্দেশ      ● ঝালকাঠিতে বিশ্ব হাত ধোয়া দিবসে র‍্যালি ও কৌশল প্রদর্শনী      ● সাটুরিয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত: ‘সচেতনতাই পারে দুর্ঘটনা কমাতে’      ● শিবপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত       ● গৌরীপুর বাজারে আফগানী ডাইনসহ পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা      ● দাউদকান্দির গৌরীপুর ফুটওভার ব্রিজ দখলমুক্ত হবে কবে, অপেক্ষায় পথচারীরা      ● খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, দাউদকান্দিতে আটক যুবক      ● নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ইসি      ● ইসরাইলের নির্বাচনে এগিয়ে নেতানিয়াহু, বাড়ছে আইজেনকোটের ভোট      ● নতুন পে-স্কেলের বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার      ● পর্যটনে থাইল্যান্ড এগিয়ে, পিছিয়ে বাংলাদেশ কেন?      
মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল শুরু ৩১ অক্টোবর
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১:৫৭ পিএম

মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুক কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা আগামী ৩১ অক্টোবর থেকে শুরু হবে। অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোতে এ পরীক্ষা করা যাবে। এর আগে করা কোনো মেডিকেল পরীক্ষার সনদ গ্রহণযোগ্য হবে না এবং তা ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের জন্য প্রক্রিয়াকরণ করা হবে না।

বুধবার (২৮ অক্টোবর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকা শিগগিরই মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। নির্দেশনা ও সক্ষমতার ভিত্তিতে তালিকায় নতুন কেন্দ্র যুক্ত হতে পারে, আবার কোনো কেন্দ্র বাদও পড়তে পারে।

মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি অনুমোদন ছাড়া কোনো মেডিকেল সেন্টার বা রিক্রুটিং এজেন্সি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবে না। কিছু দালাল ও অসাধু এজেন্সি অনুমতি ছাড়া মেডিকেল করানোর কথা বলে পাসপোর্ট ও টাকা নেওয়ার চেষ্টা করছে বলে মন্ত্রণালয়ের নজরে এসেছে। তাই অনুমোদন নিশ্চিত না হয়ে কাউকে পাসপোর্ট বা টাকা না দিতে কর্মীদের সতর্ক করা হয়েছে। নির্দেশনা অমান্যকারী মেডিকেল সেন্টার ও রিক্রুটিং এজেন্সির কার্যক্রম বন্ধ, নিয়োগ কার্যক্রম স্থগিত কিংবা অনুমোদন বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে। অনিয়মের তথ্য ও প্রমাণ ইমেইলে ([email protected]) মন্ত্রণালয়কে জানানোর অনুরোধও করা হয়েছে।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  মালয়েশিয়া   প্রবাসী কর্মী   মেডিকেল পরীক্ষা   প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়   রিক্রুটিং এজেন্সি   বিদেশে কর্মসংস্থান   দালাল চক্র  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close