বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● সাটুরিয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত: ‘সচেতনতাই পারে দুর্ঘটনা কমাতে’      ● শিবপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত       ● গৌরীপুর বাজারে আফগানী ডাইনসহ পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা      ● দাউদকান্দির গৌরীপুর ফুটওভার ব্রিজ দখলমুক্ত হবে কবে, অপেক্ষায় পথচারীরা      ● খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, দাউদকান্দিতে আটক যুবক      ● নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ইসি      ● ইসরাইলের নির্বাচনে এগিয়ে নেতানিয়াহু, বাড়ছে আইজেনকোটের ভোট      ● নতুন পে-স্কেলের বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার      ● পর্যটনে থাইল্যান্ড এগিয়ে, পিছিয়ে বাংলাদেশ কেন?      ● মিষ্টির শূন্য আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে এলিজা      ● সৌদি তেল শোধনাগারে হামলার দাবি, বাড়ল তেলের দাম      ● ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৭ বিলিয়ন ডলার      
সাটুরিয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত: ‘সচেতনতাই পারে দুর্ঘটনা কমাতে’
প্রতিনিধি, সাটুরিয়া (মানিকগঞ্জ)
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১২:৩৯ পিএম

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের সাটুরিয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত হয়েছে।

​বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাটুরিয়া উপজেলা পরিষদের মূল ফটকে এসে শেষ হয়।

​র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মুহাম্মদ অনিক ইসলাম।

​এ সময় আরও উপস্থিত ছিলেন,সাটুরিয়া সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান, সাটুরিয়া পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক ইউসুফ হোসেন, সাটুরিয়া সমবায় কর্মকর্তা মো. মাকসুদ হোসেন, বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসালত জামান খান আরিফ, সাটুরিয়া প্রেস ক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক হাসান ফয়জী।
​এ ছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ র‌্যালিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

​র‌্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন মেনে চলা, যানবাহন চালনায় সতর্কতা অবলম্বন এবং পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তারা বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারী—সবার সম্মিলিত সচেতনতা এবং আইন মেনে চলার কোনো বিকল্প নেই।





স্বদেশ প্রতিদিন/এস পি




আরও সংবাদ   বিষয়:  সাটুরিয়া   মানিকগঞ্জ   জাতীয় নিরাপদ সড়ক দিবস   সড়ক দুর্ঘটনা   নিরাপদ সড়ক   ট্রাফিক আইন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close