বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ঝালকাঠিতে বিশ্ব হাত ধোয়া দিবসে র‍্যালি ও কৌশল প্রদর্শনী      ● সাটুরিয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত: ‘সচেতনতাই পারে দুর্ঘটনা কমাতে’      ● শিবপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত       ● গৌরীপুর বাজারে আফগানী ডাইনসহ পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা      ● দাউদকান্দির গৌরীপুর ফুটওভার ব্রিজ দখলমুক্ত হবে কবে, অপেক্ষায় পথচারীরা      ● খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, দাউদকান্দিতে আটক যুবক      ● নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ইসি      ● ইসরাইলের নির্বাচনে এগিয়ে নেতানিয়াহু, বাড়ছে আইজেনকোটের ভোট      ● নতুন পে-স্কেলের বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার      ● পর্যটনে থাইল্যান্ড এগিয়ে, পিছিয়ে বাংলাদেশ কেন?      ● মিষ্টির শূন্য আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে এলিজা      ● সৌদি তেল শোধনাগারে হামলার দাবি, বাড়ল তেলের দাম      
ঝালকাঠিতে বিশ্ব হাত ধোয়া দিবসে র‍্যালি ও কৌশল প্রদর্শনী
প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১২:৪৬ পিএম

‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যে ঝালকাঠিতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ঝালকাঠির আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী খন্দকার এরশাদুজ্জামান মৃদুলসহ আরো অনেকে।

কর্মসূচিতে স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়। তাদের সাবান ও পরিষ্কার পানি দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতি হাতে-কলমে শেখানো হয়। পাশাপাশি খাবারের আগে ও পরে এবং শৌচাগার ব্যবহারের পর ভালোভাবে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা হয়।

আয়োজকেরা জানান, নিয়মিত ও সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে জীবাণুর সংক্রমণ ও বিভিন্ন রোগের ঝুঁকি কমানো সম্ভব। শিশুদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা এবং এ বিষয়ে জনসচেতনতা বাড়াতেই দিবসটি উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।






স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  ঝালকাঠি   বিশ্ব হাত ধোয়া দিবস   হাত ধোয়া   জনস্বাস্থ্য   স্বাস্থ্য সচেতনতা   পরিচ্ছন্নতা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close