প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১২:৩৪ পিএম

"হাত ধোয়ার নায়ক হোন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর শিবপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ পালিত হয়েছে।
আজ বুধবার (২৮ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে এ দিবসটি উদযাপন করা হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ মাঠে সঠিক নিয়মে হাত ধোয়ার এক বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শিবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোশতানসির বিল্লাহ, উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী মোঃ সোলাইমান, শিবপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস এম খোরশেদ আলম ও সাবেক সাধারণ সম্পাদক এস এম আরিফুল হাসান প্রমুখ।
এ সময় বক্তারা স্বাস্থ্য সুরক্ষায় সাবান দিয়ে নিয়মিত ও সঠিকভাবে হাত ধোয়ার অভ্যাসের ওপর গুরুত্বারোপ করেন এবং শিশুসহ সর্বস্তরের মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
স্বদেশ প্রতিদিন/এস পি