বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● দাউদকান্দির গৌরীপুর ফুটওভার ব্রিজ দখলমুক্ত হবে কবে, অপেক্ষায় পথচারীরা      ● খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, দাউদকান্দিতে আটক যুবক      ● নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ইসি      ● ইসরাইলের নির্বাচনে এগিয়ে নেতানিয়াহু, বাড়ছে আইজেনকোটের ভোট      ● নতুন পে-স্কেলের বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার      ● পর্যটনে থাইল্যান্ড এগিয়ে, পিছিয়ে বাংলাদেশ কেন?      ● মিষ্টির শূন্য আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে এলিজা      ● সৌদি তেল শোধনাগারে হামলার দাবি, বাড়ল তেলের দাম      ● ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৭ বিলিয়ন ডলার      ● বাংলাদেশে বিনিয়োগের নতুন সুযোগ, জেটরো প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রী      ● আজ ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা      ● এতিমখানার ইলিশ বাড়িতে নেওয়ায় দুজনকে ৮০ হাজার টাকা জরিমানা       
খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, দাউদকান্দিতে আটক যুবক
রফিকুল ইসলাম, কুমিল্লা
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১২:০৬ পিএম আপডেট: ২৮.১০.২০২৬ ১২:২০ PM

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে মো. নাজমুল হাসান (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজা এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমান।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক নাজমুল হাসান কুমিল্লার বুড়িচং উপজেলার হরিপুর গ্রামের দক্ষিণ পাড়ার বাসিন্দা। তাঁর বাবার নাম মো. হারিজ মিয়া। ‘নাজমুল ইবনে হারিজ’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে মরহুমা বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান জানান, সোমবার (২৬ অক্টোবর ) দুপুর ১২টার দিকে দাউদকান্দি টোল প্লাজা এলাকা থেকে বুড়িচং থানার ইন্সপেক্টর মঞ্জুরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল নাজমুল হাসানকে আটক করে। এ সময় উপপরিদর্শক (এসআই) রাকিব, এসআই জিয়া অভিযানে ছিলেন। 

ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাজমুল হাসান ফেসবুকে ওই মন্তব্য করার বিষয়টি স্বীকার করেছেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  বেগম খালেদা জিয়া   ফেসবুক মন্তব্য   যুবক আটক   দাউদকান্দি   কুমিল্লা   বুড়িচং থানা   বিএনপি   পুলিশ অভিযান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close