বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● বাংলাদেশে বিনিয়োগের নতুন সুযোগ, জেটরো প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রী      ● আজ ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা      ● এতিমখানার ইলিশ বাড়িতে নেওয়ায় দুজনকে ৮০ হাজার টাকা জরিমানা       ● নির্বাচনে চাপে নেতানিয়াহু, পতন কি আসন্ন?      ● প্রতারণা ও চাপ দিয়ে বিদেশিদের রুশ সেনাবাহিনীতে নিয়োগ      ● খাদ্যশস্য আত্মসাতের অভিযোগে ৪ কর্মকর্তার বিরুদ্ধে মামলা      ● রাশিয়ার অর্থায়নে গমের সাইলো নির্মাণের সম্ভাবনা পায়রা বন্দরে      ● পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে আগ্রহী বাংলাদেশ-রাশিয়া      ● ব্রাজিলে নির্বাচনে পরাজয়ের পর আইনি চাপে বলসোনারো      ● শরীয়তপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত      ● চীনের সঙ্গে সীমান্ত উত্তেজনা, নতুন চ্যালেঞ্জে মোদি      ● এআইয়ে চীনের উচ্চাভিলাষ, মুনাফা নিয়ে বাড়ছে সংশয়      
বাংলাদেশে বিনিয়োগের নতুন সুযোগ, জেটরো প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রী
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১১:১২ AM

বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানো, রপ্তানি পণ্যের বহুমুখীকরণ এবং দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৮ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিটে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেটরো) প্রেসিডেন্ট কাতাওকা সুসুমুর সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে উন্নত উৎপাদন শিল্প, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), অটোমোবাইল, নবায়নযোগ্য জ্বালানি এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ খাতে জাপানি বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণ, দক্ষতা উন্নয়ন কর্মসূচি এবং জাপানি ভাষা প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠায় সহযোগিতা চাওয়া হয়। দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও উভয় পক্ষ একমত হয়।

জেটরো প্রেসিডেন্ট কাতাওকা সুসুমু বলেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও ভৌগোলিক অবস্থানের কারণে দেশটি বিনিয়োগের জন্য সম্ভাবনাময়। বৈঠক শেষে তাঁর আমন্ত্রণে মধ্যাহ্নভোজে অংশ নেন প্রধানমন্ত্রী। এ সময় পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি কাতাওকা সুসুমুকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তারেক রহমান।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  তারেক রহমান   বাংলাদেশ-জাপান সম্পর্ক   জাপানি বিনিয়োগ   জেটরো   অর্থনৈতিক অংশীদারত্ব   রপ্তানি বহুমুখীকরণ   বিদেশি বিনিয়োগ   জাপান সফর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close