বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● গৌরীপুর বাজারে আফগানী ডাইনসহ পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা      ● দাউদকান্দির গৌরীপুর ফুটওভার ব্রিজ দখলমুক্ত হবে কবে, অপেক্ষায় পথচারীরা      ● খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, দাউদকান্দিতে আটক যুবক      ● নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ইসি      ● ইসরাইলের নির্বাচনে এগিয়ে নেতানিয়াহু, বাড়ছে আইজেনকোটের ভোট      ● নতুন পে-স্কেলের বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার      ● পর্যটনে থাইল্যান্ড এগিয়ে, পিছিয়ে বাংলাদেশ কেন?      ● মিষ্টির শূন্য আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে এলিজা      ● সৌদি তেল শোধনাগারে হামলার দাবি, বাড়ল তেলের দাম      ● ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৭ বিলিয়ন ডলার      ● বাংলাদেশে বিনিয়োগের নতুন সুযোগ, জেটরো প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রী      ● আজ ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা      
গৌরীপুর বাজারে আফগানী ডাইনসহ পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা
প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১২:২৫ পিএম

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় বাজারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রাস্তা দখল করে ব্যবসার সামগ্রী রাখা, প্রয়োজনীয় লাইসেন্স না থাকা এবং নকল পণ্য বিক্রির দায়ে এসব জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক নাহিদ আহমেদ এ অভিযান পরিচালনা করেন। অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এমদাদুল হক, ভূমি সহকারী কর্মকর্তা মো. মহিউদ্দিন আহমেদ, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা এবং গৌরীপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. মফিজ উদ্দিন পাঠান ও উপদেষ্টা মাসুদ আলম সরকারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অভিযানের শুরুতে গৌরীপুর পশু হাসপাতালের গলিতে অবস্থিত ভেটেরিনারি ফার্মেসিগুলোর লাইসেন্স, প্রয়োজনীয় কাগজপত্র ও অন্যান্য সামগ্রী যাচাই করা হয়। এ সময় লাইসেন্স না থাকায় মেসার্স মাস্টার পোল্ট্রি অ্যান্ড ফিশ ফিডকে এক হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি দ্রুত লাইসেন্স করার নির্দেশনা দেওয়া হয়।

পরে মানুষের চলাচলের রাস্তা দখল করে দোকানের সামগ্রী রাখার দায়ে গৌরীপুর আফগানী ডাইন রেস্টুরেন্টকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে সতর্ক করা হলেও প্রতিষ্ঠানটি রাস্তা দখলমুক্ত না করায় এ ব্যবস্থা নেওয়া হয়। এ সময় আশপাশের ব্যবসায়ীদেরও রাস্তা দখল করে দোকানপাট না বসানোর বিষয়ে সতর্ক করা হয়।

এ ছাড়া হাই স্কুল রোডে রাস্তা দখল করে ব্যবসার মালামাল রাখার দায়ে প্রশান্ত ট্রেডার্সকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। মোহন মার্কেটের মালেক স্টোর ও মেসার্স মদিনা ট্রেডার্সকে নকল পণ্য বিক্রির দায়ে দুই হাজার টাকা করে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে মুদি পট্টির বিভিন্ন দোকান পরিদর্শন করে ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে সঠিক মূল্যতালিকা প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে রাস্তা দখলমুক্ত করে জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ আহমেদ রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা থেকে বিরত থাকার জন্য ব্যবসায়ীদের সতর্ক করেন। নির্দেশনা অমান্য করলে পরবর্তী সময়ে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে তিনি জানান।









স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  দাউদকান্দি   গৌরীপুর বাজার   মোবাইল কোর্ট   আফগানী ডাইন   প্রতিষ্ঠানকে জরিমানা   নকল পণ্য   রাস্তা দখল   নাহিদ আহমেদ   কুমিল্লা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close