প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১২:১৬ পিএম

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়কে ‘ক্যাঙারু কোর্টের রায়’ বলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সশরীরে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন আওয়ামীপন্থি দুই আইনজীবী হাসানুজ্জামান তুষার ও হাসান চৌধুরী। সোমবার (২৬ অক্টোবর) সকালে তারা ট্রাইব্যুনালে হাজির হয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন। শুনানি শেষে তাদের মন্তব্যে আদালত অবমাননা কতটা গুরুতর হয়েছে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন ট্রাইব্যুনাল।
শুনানিকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। ট্রাইব্যুনাল-২-এর সব মামলার শুনানি বাতিল করা হয়। সংশ্লিষ্ট মামলা ছাড়া অন্য আওয়ামীপন্থি আইনজীবীদের প্রবেশ করতে দেওয়া হয়নি। এর আগে গত ২৩ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য থাকলেও একজন বিচারক অসুস্থ থাকায় তা পিছিয়ে দেওয়া হয়।
গত ১৫ সেপ্টেম্বর ওবায়দুল কাদের, নাছিম ও আরাফাতসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়। ওই রায় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিরূপ মন্তব্য করার অভিযোগে পরদিন ১৬ সেপ্টেম্বর দুই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন। প্রসিকিউশনের বক্তব্য, আইনজীবী হিসেবে তাদের এমন মন্তব্য সাধারণ মানুষের মধ্যে আদালত সম্পর্কে বিভ্রান্তিকর ধারণা তৈরি করতে পারে।
স্বদেশ প্রতিদিন/এস পি