প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৪:০৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অসচ্ছল ও দরিদ্র মানুষের চক্ষুসেবা নিশ্চিত করতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে উপজেলার বড়তল্লা প্রেমতলায় মির্জা আব্বাস মডেল স্কুল প্রাঙ্গণে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে, স্বাধীন বাংলা চক্ষু হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনায় এবং মির্জা আব্বাস মডেল স্কুলের সহযোগিতায় আয়োজিত দিনব্যাপী এ ক্যাম্পে শতাধিক চক্ষুরোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়। চিকিৎসাসেবা দেন ডাক্তার সাঈদ সিদ্দিকী (সোয়ান) ও ডাক্তার আমির হামজা।
এ সময় উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রৌশন আলম এবং মির্জা আব্বাস মডেল স্কুলের প্রতিষ্ঠাতা ও আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সদস্য মির্জা আব্বাস (শফিউল্লাহ আহমেদ)সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।
আয়োজকরা জানান, ব্রাহ্মণবাড়িয়া শহরে সপ্তাহে তিন দিন সম্পূর্ণ বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হবে। পাশাপাশি সারা বছর জেলার বিভিন্ন উপজেলার ইউনিয়ন পর্যায়ে এ কার্যক্রম পরিচালিত হবে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ