রবিবার ● ২৫ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ঢাকা–দাম্মাম ও রিয়াদ রুটে ফ্লাইট বন্ধ ৪ নভেম্বর পর্যন্ত      ● তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রার পারদ ১৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে      ● মেঘনা নদী থেকে অজ্ঞাত পরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার      ● বাসে ধর্ষণ মামলায় চালকসহ তিনজনের যাবজ্জীবন      ● দোকান দখলের অভিযোগে সংবাদ সম্মেলন      ● আগামী জানুয়ারি ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারেজের উদ্বোধন হবে      ● সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু      ● ক‌লেজ ছাত্র রোহান হত্যা      ● দূষণ নিয়ন্ত্রণে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বাড়ানোর আহ্বান      ● সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান ফায়ার সার্ভিসের ডিজির      ● যৌথ অভিযানেও থামছে না মা ইলিশ শিকার      ● সংসদের উচ্চকক্ষ গঠনে নতুন প্রস্তাব, আসন হতে পারে ১০৫      
ঢাকা–দাম্মাম ও রিয়াদ রুটে ফ্লাইট বন্ধ ৪ নভেম্বর পর্যন্ত
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৭:৩৮ পিএম

সৌদি আরবে হামলার কারণে ঢাকা–দাম্মাম ও ঢাকা–রিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের সময়সীমা আগামী ৪ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সময় অনুযায়ী আগামী ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট বন্ধ থাকবে। পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত ও সংশোধিত ফ্লাইটের সময়সূচি যাত্রীদের জানানো হবে।

তবে জরুরি প্রয়োজনে সৌদি আরবগামী যাত্রীরা জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করতে পারবেন। যাত্রীদের চাহিদার কথা বিবেচনা করে গত ১৬ অক্টোবর থেকে ঢাকা–জেদ্দা রুটে প্রতিদিন দুটি করে ফ্লাইট পরিচালনা করছে বিমান। আগামী ৪ নভেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলবে।

এ ছাড়া ঢাকা–মদিনা রুটে বোয়িং ৭৮৭ উড়োজাহাজ দিয়ে নিয়মিত ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।

ফ্লাইটের টিকিট ও ভ্রমণসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে।







স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close