সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● শ্বশুরের মৃত্যুর শোক সইতে না পেরে পুত্রবধূর মৃত্যু      ● ছাত্ররাজনীতি থেকে দলীয় নেতৃত্ব—পাংশার রাজনীতিতে চাঁদ আলী খান এক উজ্জ্বল নক্ষত্র      ● ৫.২ মাত্রার ভূমিকম্পে কাঁপল পাকিস্তান-আফগানিস্তান      ● মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা      ● চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● লং মার্চ-মিছিল নয়, সংসদে আলোচনায় আসুন: চিফ হুইপ      ● বন্যার্তদের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান পার্বত্য মন্ত্রীর      ● বুদ্ধের আদর্শে গড়ে উঠতে পারে শান্তিময় সমাজ: রিজভী      ● পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু      ● বৃহত্তর কুমিল্লা সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ      ● সাত দিনব্যাপী ‘নজরুল বর্ষ’ উৎসবের উদ্বোধন      
শ্বশুরের মৃত্যুর শোক সইতে না পেরে পুত্রবধূর মৃত্যু
মাহমুদুল হাসান, সুবর্ণচর (নোয়াখালী)
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩১ AM

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় শ্বশুরের মৃত্যুর খবর শোনার পর অসুস্থ হয়ে এক পুত্রবধূর মৃত্যু হয়েছে। শোকাহত অবস্থায় স্ট্রোক করে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য। এক দিনের ব্যবধানে একই পরিবারের দুজনের মৃত্যুতে স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার (২৪ অক্টোবর) রাত আনুমানিক ১১টার দিকে মারা যান মো. মফিজুর রহমান মফিজ মিয়া। তাঁর মৃত্যুর খবর শুনে ছেলে আলমগীর হোসেনের স্ত্রী শোকে অসুস্থ হয়ে পড়েন। পরে রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে তাঁর মৃত্যু হয়।

রোববার সকাল সাড়ে ১১টায় আজিজিয়া কচ্ছপ মার্কেট জামে মসজিদ মাঠে মফিজ মিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। অন্যদিকে, তাঁর পুত্রবধূর জানাজা তাঁদের বাড়িতে অনুষ্ঠিত হয়।

মফিজ মিয়া ও তাঁর পুত্রবধূর বাড়ি নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ৬নং চর আমান উল্যাহ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নয়াপাড়া গ্রামে।

মফিজ মিয়া ওই ইউনিয়নের মরহুম হাজী হাবিবুর রহমানের সেজো ছেলে। তিনি মরহুম সৈয়দ মিয়ার ছোট জামাতা এবং মোস্তফা কামাল বিএর ছোট ভাই।

বিষয়টি নিশ্চিত করে ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. কামাল উদ্দিন বলেন, “মফিজ মিয়া খুবই ভালো মানুষ ছিলেন। তাঁর মৃত্যুর শোক সইতে না পেরে পুত্রবধূ স্ট্রোক করে মারা গেছেন।”

একই পরিবারের দুজনের মৃত্যুতে স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসীর মধ্যে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  নোয়াখালী   সুবর্ণচর   মফিজুর রহমান   পুত্রবধূর মৃত্যু   একই পরিবারের দুজনের মৃত্যু   শোকের ঘটনা   চর আমান উল্যাহ ইউনিয়ন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close