নোয়াখালী, বেগমগঞ্জে ৩৫০ পিস ইয়াবাসহ কক্সবাজারের এক ব্যক্তি আটক
প্রতিনিধি, বেগমগঞ্জ (নোয়াখালী)
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৩:১৪ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জে অভিযান চালিয়ে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোক্তার আহমদ (৪১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বেগমগঞ্জ মডেল থানাধীন ৮ নম্বর পৌর ওয়ার্ডের নাপিতের পুল এলাকায় মোস্তফা মিয়ার তারা মঞ্জিলের সামনে ফেনী-লক্ষ্মীপুরগামী মহাসড়কের পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক মোক্তার আহমদের পিতা মৃত মনছুর আলী এবং মাতা মৃত রাজিয়া বেগম। তার বাড়ি কক্সবাজার জেলার উখিয়া থানার রাজাপালং ইউনিয়নের উত্তর পুকুরিয়া তেলীপাড়া এলাকায়।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
স্বদেশ প্রতিদিন/এস পি