বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● মোংলা বন্দরের জেটি ঘুরে দেখবেন প্রধানমন্ত্রী       ● জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কের প্রমাণ আছে: রিজভী      ● অজ্ঞাত রোগে একের পর এক মরছে মরিচগাছ      ● ইশরাককে নিয়ে প্রিন্স মাহমুদের আবেগঘন বার্তা      ● আলিফ হত্যাকারীদের ফাসির দাবিতে মানববন্ধন      ● সাজেক সড়কে অবরোধ ঘিরে সংঘর্ষ, নিরাপদে সরানো হলো পর্যটকদের      ● ‘কোনো কিছুর প্রয়োজন হলে জানিও’, আহত ভক্তকে জ্যাকি শ্রফ      ● মাদকের চালান দেখে ফেলায় ক্ষুব্ধ?      ● পেচারদ্বীপে মৃত্যুর মিছিল, প্রাণ গেল ৪ পর্যটকের      ● শারদীয় দূর্গোৎসবের প্রতিমা বিসর্জন সম্পন্ন      ● শীতের আগাম সবজি তবু স্বস্তি নেই       ● সুস্থ থাকতে দৈনন্দিন অভ্যাসে আনুন পরিবর্তন      
মোংলা বন্দরের জেটি ঘুরে দেখবেন প্রধানমন্ত্রী
প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ২:৪৩ পিএম

মোংলা বন্দরের সার্বিক কার্যক্রম ও জেটি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক চিঠি সূত্রে জানা গেছে, দিনব্যাপী সরকারি সফরের অংশ হিসেবে তিনি প্রথমে মোংলা বন্দরের জেটি এলাকা ঘুরে দেখবেন এবং বন্দরের চলমান কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেবেন।

এরপর বিকেল ৩টা ১৫ মিনিটে তিনি প্রস্তাবিত মোংলা শিল্পাঞ্চল তথা বেজা ইকোনমিক জোন এলাকা পরিদর্শন করবেন।

সফরসূচি অনুযায়ী, সরকারি কর্মসূচি শেষে বিকেল ৪টায় মোংলার হেলিপ্যাড থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। বিকেল ৫টায় তাঁর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

চিঠিতে আরও জানানো হয়েছে, এ সফরে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁর সঙ্গে থাকবেন।

এদিকে, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে খুলনা ও বাগেরহাট জেলা প্রশাসন এবং স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বিক নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করেছে।

এর আগে তিনি সুন্দরবনসহ খুলনা জেলার দাকোপ উপজেলার নলিয়ান এলাকা পরিদর্শন করেন।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close