বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ‘বিগ-বি’ প্রকল্পে ভারতকে যুক্ত করার প্রস্তাব দিতে পারে জাপান      ● নিষেধাজ্ঞার মধ্যেও ফোনে অর্ডার দিলেই মিলছে ইলিশ      ● মোংলা বন্দরের জেটি ঘুরে দেখবেন প্রধানমন্ত্রী       ● জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কের প্রমাণ আছে: রিজভী      ● অজ্ঞাত রোগে একের পর এক মরছে মরিচগাছ      ● ইশরাককে নিয়ে প্রিন্স মাহমুদের আবেগঘন বার্তা      ● আলিফ হত্যাকারীদের ফাসির দাবিতে মানববন্ধন      ● সাজেক সড়কে অবরোধ ঘিরে সংঘর্ষ, নিরাপদে সরানো হলো পর্যটকদের      ● ‘কোনো কিছুর প্রয়োজন হলে জানিও’, আহত ভক্তকে জ্যাকি শ্রফ      ● মাদকের চালান দেখে ফেলায় ক্ষুব্ধ?      ● পেচারদ্বীপে মৃত্যুর মিছিল, প্রাণ গেল ৪ পর্যটকের      ● শারদীয় দূর্গোৎসবের প্রতিমা বিসর্জন সম্পন্ন      
‘বিগ-বি’ প্রকল্পে ভারতকে যুক্ত করার প্রস্তাব দিতে পারে জাপান
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ২:৪৩ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরে বঙ্গোপসাগরকেন্দ্রিক ‘বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট’ (বিগ-বি) উদ্যোগে ভারতকে যুক্ত করার প্রস্তাব দিতে পারে টোকিও। মুক্ত ও অবাধ ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার বৃহত্তর কৌশলের অংশ হিসেবে এ উদ্যোগকে গুরুত্ব দিচ্ছে জাপান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দ্য ডেইলি স্টার। আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর তারেক রহমানের জাপান সফরে দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকে বিষয়টি আলোচনায় আসতে পারে।

২০১৪ সালে বঙ্গোপসাগরীয় অঞ্চলে শিল্প উন্নয়ন ও যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে ‘বিগ-বি’ উদ্যোগ চালু করে জাপান। ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার করিডোরকে কেন্দ্র করে গড়ে ওঠা এ পরিকল্পনার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর। শিল্প ও বাণিজ্য, জ্বালানি এবং পরিবহন—এই তিন স্তম্ভের ওপর ভিত্তি করে উদ্যোগটির লক্ষ্য জাপানি বিনিয়োগ আকর্ষণ, শিল্পায়ন এবং আঞ্চলিক ও বৈশ্বিক বাজারের সঙ্গে উৎপাদনকেন্দ্রগুলোর যোগাযোগ বাড়ানো। জাপানের মতে, ভারতের উত্তর-পূর্বাঞ্চলে তাদের বড় বিনিয়োগ এবং বাংলাদেশ-ভারত আন্তঃসীমান্ত যোগাযোগের সম্ভাবনা এ উদ্যোগকে আরও কার্যকর করতে পারে। ২০২৩ সালে বাংলাদেশ ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে একটি বিস্তৃত শিল্প করিডোরের প্রস্তাবও দিয়েছিল টোকিও।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে, বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েনের কারণে আঞ্চলিক উদ্যোগটি এগিয়ে নেওয়া কঠিন হয়ে পড়েছিল। তবে রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে এলে ঢাকা ও টোকিওর পক্ষে ভারতকে যুক্ত করার সুযোগ তৈরি হতে পারে। এ সফরে দুই দেশের বিদ্যমান কৌশলগত অংশীদারত্বকে আরও বিস্তৃত করে ‘সমন্বিত কৌশলগত অংশীদারত্বে’ উন্নীত করার সম্ভাবনাও রয়েছে। মাতারবাড়ী বন্দরকে আঞ্চলিক বাণিজ্যকেন্দ্র হিসেবে গড়ে তোলার বিষয়ে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম বলেছেন, বাংলাদেশের নিজস্ব আমদানি-রপ্তানির চাহিদা পূরণের পর বন্দরে অতিরিক্ত পণ্য পরিবহনের সক্ষমতা থাকলে বিষয়টি বিবেচনা করা হবে।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  তারেক রহমান   জাপান সফর   বিগ-বি প্রকল্প   বাংলাদেশ-জাপান সম্পর্ক   ভারত   মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর   আঞ্চলিক যোগাযোগ   ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল   কৌশলগত অংশীদারত্ব   পররাষ্ট্রনীতি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close