বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● নাসিরনগরে নদীতে নিখোঁজের তিনদিন পর পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর লাশ উদ্ধার       ● নোয়াখালী, বেগমগঞ্জে ৩৫০ পিস ইয়াবাসহ কক্সবাজারের এক ব্যক্তি আটক      ● ক্যানসার রোগীর ছবি দেখে আয়ুর পূর্বাভাস দেবে এআই      ● টেসলা-স্পেসএক্স একীভূত হলে মূল্য ছাড়াবে ৩ ট্রিলিয়ন ডলার      ● বিশ্বের সেরা রেস্তোরাঁর তালিকায় ইউরোপের ২০টি      ● রাইস ওয়াটারে কি সত্যিই চুল লম্বা হয়?      ● চালের সহায়তা পাননি ৩ হাজার ২৯৪ জেলে      ● ‘বিগ-বি’ প্রকল্পে ভারতকে যুক্ত করার প্রস্তাব দিতে পারে জাপান      ● নিষেধাজ্ঞার মধ্যেও ফোনে অর্ডার দিলেই মিলছে ইলিশ      ● মোংলা বন্দরের জেটি ঘুরে দেখবেন প্রধানমন্ত্রী       ● জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কের প্রমাণ আছে: রিজভী      ● অজ্ঞাত রোগে একের পর এক মরছে মরিচগাছ      
নাসিরনগরে নদীতে নিখোঁজের তিনদিন পর পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর লাশ উদ্ধার
তোফাজ্জল মিয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৩:৩৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড়ে মেঘনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ফারিয়া লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।


আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে চাতলপাড়ের মেঘনার তীরে ভেসে উঠে তার মরদেহ। গত মঙ্গলবার (২০ অক্টোবর ) দুপুর আনুমানিক ১২টার দিকে বাড়ির পাশের মেঘনা নদীতে গোসল করতে গিয়ে সে নিখোঁজ হয় ফারিয়া। 

 ফারিয়া চাতলপাড় ইউনিয়নের কাঠালকান্দি গ্রামের সাখাওয়াত মিয়ার বড় মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে ফারিয়া তার চাচাতো ভাই-বোনদের সঙ্গে বাড়ির পাশের মেঘনা নদীতে গোসল করতে যায়। এ সময় হঠাৎ তাকে নদীর পানিতে তলিয়ে যেতে দেখে সঙ্গে থাকা শিশুরা। তারা বয়সে ছোট হওয়ায় তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের জন্য কিছু করতে পারেনি। পরে বাড়িতে গিয়ে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজনকে খবর দিলে তারা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন, এরপর ফায়ার সার্ভিসের একটি টিম সারাদিন চেষ্টা করে ও মরদেহ উদ্ধার করতে পারেনি, আজ বৃহস্পতিবার সকালে ফকিরদিয়া নামক স্থানে তার লাশ ভেসে উঠে।

বিষয়টি নিশ্চিত করেন নাসিরনগর থানার অফিসার ইনচার্জ শাহিনুল ইসলাম।

তার এমন মৃত্যু মেনে নিতে পারছেন না স্বজনরা, পরিবারের চলছে শোকের মাতম।





স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  নাসিরনগর   ব্রাহ্মণবাড়িয়া   মেঘনা নদী   স্কুলছাত্রীর মৃত্যু   নদীতে ডুবে মৃত্যু   ফারিয়া   উদ্ধার অভিযান   স্থানীয় সংবাদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close